বিভাস মণ্ডল
জীবন যেমন
ক্ষমতার অলিন্দে থাকতে থাকতে
কখন যে পায়ের মাটি সরে যায়
তা বুঝে ওঠা যায় না ।
মনুষ্যত্বের অবমাননার শেকড়ে টান পড়লে পরমায়ু কখন যে নিঃশেষ হয়ে যায়
টের পায় না মুখোশধারী মানুষ ।
ভয়ঙ্কর চিতার প্রাণঘাতী থাবায়
বেচারা হরিণী আজও ছানা হয়ে যায়
অপরিসীম অসম বাঁচার প্রতিযোগিতায় ।
ভোগের বেলাগাম লালসায় অন্ধ হয়ে
অস্তিত্ব বিপন্ন করে
দেওয়ালে পিঠ ঠেকে যায় ।
আসলে ধরা - ছাড়া ত্যাগ- ভোগের
আড়াআড়ি ভাগের কৌশলটাই জানা জরুরি ।
প্রিয়জন
আজ বুকে হাতটা রেখে ভাবনা করার সময় এসেছে ।
নিদারুণ দাবদাহে পথে বের হতে না পারা
জল বিনে পুকুর ডোবা খাল বিল শুকিয়ে যাওয়া
আগুনের হলকায় পুড়তে পুড়তে
প্রকৃতি জননীকে দোষারোপ করা
নিত্য দিনের কাজে রূপ নিয়েছে ।
সবুজায়ন বৃক্ষরোপণ পরিচর্যার কথা বেমালুম ভুলে গিয়ে
খবরদারি দেখাই পাশে থাকা মানুষটির ওপর
দু চোল জল দিয়েছি কি গাছের গোড়ায়
সাত পাঁচ ভাবিনি তারাও আমাদের প্রিয়জন
কেননা ওরা আছে বলে এখনও একটু শ্বাস নিই
ওরা আছে বলে দু 'দানা মুখে দিই ।
0 Comments