জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /শুভদীপ বসু

গুচ্ছ কবিতা 
শুভদীপ বসু

ভ্যালেন্টাইন

বসন্ত দিন,—হেবি রঙিন,
করছো তুমি সাইন।
তুমি সোনা—তুমি মণি,
তুমি ভ্যালেন্টাইন।

ফাগুন মাস–ঝরা বাতাস,
লাগছে তোমায় ফাইন।
আজকে চলো ঘুরতে যাবো-
তুমি ভ্যালেন্টাইন।

ম্যাচিং ড্রেস– স্মাইলি ফেস,
কে মানে কোন আইন?
তুমি কোক– তুমি স্প্রাইট,
তুমি ভ্যালেন্টাইন।

সামনে ভোট–রঙিন ঠোঁট
যে দলেই করো ট্রায়িং, 
তুমি আমার ভোটবাক্স,
তুমি ভ্যালেন্টাইন।

জীবন ভোর— পাতবো ঘর
ট্র্যাফিক ভুলেই ফাইন।
তুমিই শুরু তুমিই শেষ,
তুমিই ভ্যালেন্টাইন।


গাছ

এখনো বর্ষা সরেনি।
তুলো মেঘ উড়ে যায় ওদিকে।
আলো অন্ধকার-এর মাঝে,
আমরা গাছ লাগাই।

হয়তো এই পলাশের ফাঁকে কোন একদিন 
কোকিল ডাকবে।
অমল তাসের রঙ এ হলুদ হবে মাটি।
বকুলেরা  ঝাঁক হয়ে ফুটবে।
দেবদারুরা দাঁড়িয়ে থাকবে অপেক্ষায়।

এইসব একদিন হবে ভেবেই 
সুখ হয় ।আর কিছু নয়।
আলো অন্ধকারের মাঝেই, 
 আমরা গাছ লাগাই।
🍂

Post a Comment

0 Comments