জ্বলদর্চি

ব্রহ্মসূত্র-- শঙ্কর মতানুসারী প্রস্থানত্রয়ের একটি/পর্ব ৩২/প্রীতম সেনগুপ্ত

ব্রহ্মসূত্র-- শঙ্কর মতানুসারী প্রস্থানত্রয়ের একটি

পর্ব ৩২

প্রীতম সেনগুপ্ত 


ভারতীয় জীবনে আধ্যাত্মিকতার মূল সুরটি তুলে ধরেছেন স্বামী রঙ্গনাথানন্দজী তাঁর বক্তব্যে। তিনি বলছেন ---‘India discerns three stages in the expression of man's spiritual life. In the first stage, man's religious impulse seeks to find expression in outward acts of worship and adoration; his God is outside. He resorts to temples and churches, images and symbols, hymns and songs, fasting and pilgrimages. This is the first stage of every religion, the effort to capture an intimation of the Eternal through the concrete and gross. The discipline of this stage must lead the devotee on to the second stage --- that of inward contemplation. He has now learnt to feel the presence of God within, close. In this there is very little of the external expression, there is very little of the noise and show associated with the first phase. In fact, true religion begins only at this stage; the first one is treated as just the kindergarten of religion. When the heart becomes purer and purer , it is able to experience the pull of the divine within;  and religion then becomes a communication of the soul with God. The practice of the meditation becomes a delight. Continued practice of this stage draws down the grace of the Divine, and the soul enters the third stage in which it achieves the fullness of realization. The seeker  sees God within, in contemplation and also without, in the field of action. India consider this as the aim of all spiritual striving; every devotee in India places this as his or her final spiritual objective; but he or she knows that it is difficult to achieve in a single life, but it will surely be achieved some day. Shri Krishna says in Gita --‘Out of thousands of people, only a few strive for perfection; and out of thousands that so strive, only a few realize the truth of My true being.’ Again: ‘Striving through several births, the wise on realizes Me as existing in every being; such a mahatman ( great soul ) is rare to come across.’

 নিষ্কাম কর্ম বিষয়ে শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর মশাইকে বলছেন --- ‘তুমি যে-সব কর্ম করছ,  এ-সব সৎকর্ম। যদি ‘আমি কর্তা’ এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পার, তাহলে খুব ভাল। এই নিষ্কামকর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালবাসা আসে। এইরূপ নিষ্কামকর্ম করতে করতে ঈশ্বরলাভ হয়।’

“কিন্তু যত তাঁর উপর ভক্তি ভালবাসা আসবে, ততই তোমার কর্ম কমে যাবে। গৃহস্থের বউ, পেটে যখন ছেলে হয় --- শাশুড়ী তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে, শাশুড়ী কর্ম কমায়। দশমাস হলে আদপে কর্ম করতে দেয় না, পাছে ছেলের কোন হানি হয়, প্রসবের কোন ব্যাঘাত হয়। ( হাস্য ) তুমি যে-সব কর্ম করছ এতে তোমার নিজের উপকার। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে, ঈশ্বরের উপর তোমার ভালবাসা আসবে। ভালবাসা এলেই তাঁকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষ করে না, তিনিই করছেন; যিনি চন্দ্র-সূর্য করেছেন, যিনি মা-বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু-ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন। যে-লোক কামনাশূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে। “

“... নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরের ভালবাসা হয়; ক্রমে তাঁর কৃপায় তাঁকে পাওয়া যায়।  ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা কচ্ছি।” (সকলে নিঃশব্দ)

🍂

Post a Comment

0 Comments