মহাচান
অণুগল্প তো আমরা অনেকেই পড়ি, কিন্তু এই গল্পগুলোতে রয়েছে নিখাদ সম্পর্ক, গভীর ভাবনা, সম্পর্কের টানাপোড়েন এবং বাস্তবতার বৈচিত্র্যময় রূপ। প্রতিটি গল্পের বুনন চমৎকার, আর গল্পের নামের সাথে গল্পগুলো সামঞ্জস্যপূর্ণ করে লেখা।
খুব অল্প কথায় কীভাবে একটি দীর্ঘ ঘটনাকে পরিণতির দিকে নিয়ে যেতে হয়, তা জানতে হলে ‘মহাচান’ বইটি পড়া আবশ্যক। সামান্য কিছু শব্দের খেলায় গল্পের মোড় তৈরি করা একজন সুলেখকের পক্ষেই সম্ভব।
বিশেষ করে 'অনুভব', 'বাঁশি' এবং 'ভাইরাল' গল্পগুলো মনকে নতুন করে ভাবতে বাধ্য করে। ভিন্ন পরিস্থিতি ও পরিবেশের পটভূমিতে লেখা এই অণুগল্পগুলো শিল্পরূপকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছে।
পড়ন্ত পালকে বাতাস’ নিয়ে লেখা
'পড়ন্ত পালকে বাতাস' কবিতা বইয়ের নামটা শুনলেই মনটা যেন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়। কবিতায় মনের গহীনের ভাবকে শতরূপ ও বৈচিত্র্যে ফুটিয়ে তুলেছে। কবিতাগুলোর কিছু পংক্তিতে খুব সাবলীলভাবে ইংরেজি শব্দের আধুনিক প্রয়োগ দেখা যায়। প্রতিটি কবিতাই সমসাময়িক ধারায় রচিত এবং নিজস্ব একটি বিশেষ ভাবনা বা বার্তা বহন করেছে। অধিকাংশ লেখাই বিমূর্ত।
সব কবিতার স্রোত সমুদ্রের জলে মিশে হারিয়ে যায় না; কিছু কবিতা ফিরে আসে মানুষের অন্তরের গভীরতম কোণে। যেখানে এক কবিতার সাথে অপর কবিতার দেখা হয় এবং তারা নিজেরাই খুঁজে নেয় নিজেদের আশ্রয়। এই বইয়ের কবিতাগুলো নিজেদের আড়ালে না রেখে স্পষ্ট ভাবে কথা বলে।
0 Comments