জ্বলদর্চি

দর্শনের আলোকে নিয়ে কলম ধরেছেন প্রিয়া কুণ্ডু নন্দী


দর্শনের আলোকে নিয়ে কলম ধরেছেন 
প্রিয়া কুণ্ডু নন্দী 


'দর্শনের আলোকে’ বইটির নাম শুনে যতটা গুরুগম্ভীর মনে হয়, ব্যাপারটা কিন্তু তা একদমই নয়! দর্শনের জটিল বিষয়গুলোকে অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।

দর্শনের কোন নির্দিষ্ট বা সীমাবদ্ধ সংজ্ঞা নেই, এর পরিধি অনেক বিস্তৃত। প্রকৃত অর্থে আমাদের জীবনটাই দর্শন, আর দর্শনই জীবন। এতে যেমন আত্মার কথা আছে, তেমনি আছে মুক্তির কথা। যদিও সবই অনিত্য। বইটিতে ‘সুখের কাহিনী’ পড়ার পর ‘জীবন দর্শন’ অধ্যায়ে এলে এক গভীর মননশীলতার মুখোমুখি হতে হয়, যেখানে পূর্ণতা আর শূন্যতা পাশাপাশি অবস্থান করে। তারপর হৃদয়ে জেগে ওঠে আত্মজিজ্ঞাসা।
এই বইটির প্রতিটি অধ্যায় জীবনকে গভীরভাবে ছুঁয়ে যায়। ব্যস্ত জীবনযাত্রায় আমরা প্রায়ই নিজেকে ভুলতে বসেছি, আলাদা করে আত্মোপলব্ধির সুযোগ পাই না। কিন্তু জীবনের চাওয়া আর পাওয়ার এই দীর্ঘ যাত্রায় দর্শনই একমাত্র আলো, যা আমাদের পথ দেখায়। এগিয়ে দেয় বহুদূর। জীবনকে সহজ ও সুন্দরভাবে উপভোগ করতে হলে দর্শনই একমাত্র আশ্রয়। চোখ বুজলেও যাকে অনুভব করা যায়।

পরিচিতি 
স্বাতী ভৌমিক। জন্ম -৫ ই জুলাই, ১৯৮৭( ঝাড়গ্রাম জেলার অন্তর্গত লালগড় গ্রামে )
শিক্ষা -দর্শন বিষয়ে M.A., B.Ed.
পেশা -শিক্ষকতা 
নেশা-বিভিন্ন ধরনের লেখালেখি, আবৃত্তি, জ্ঞানচর্চা।

🍂

Post a Comment

0 Comments