জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/ পারমিতা রায়

গুচ্ছ কবিতা 
পারমিতা রায় 

বিশ্ব পরিবেশ দিবস

একটা গাছ মানে শুধু ছায়া না, মানে বিশুদ্ধ বাতাস, মানে আগামীর প্রাণ। সকালটা হোক আরও সবুজ, একটি গাছ একটি প্রাণ বাড়ে পরিবেশের মান, সবুজ থাক এই সুন্দর ভুবন আজও, বেঁচে থাক আগামী প্রজন্ম।

সবুজ মিষ্টি সকালের শুভেচ্ছা জানাই সবাইকে।

দিনটা ভালো কাটুক, মনটা থাকুক গাছের পাতার মতো হালকা, সবুজ আর সতেজ। আজ বিশ্ব পরিবেশ দিবসের অভিনন্দন জানাই সবাইকে!


বিদ্রোহী সুর

তোমার বাঁশির মিষ্টি সুরে আগুন ঝরে, ঘুম ভাঙে তাই বন্দী ঘরে।  
শিকল ভাঙার স্বর তুমি, দুখু মিয়া, প্রাণের ভূমি।  

কবি, কলম তোমার ধারানো তলোয়ার, সাম্যের গানে মিলেমিশে হয় একাকার। আজও বাজে তোমার মধুর বাঁশি, কবি, হৃদয় জুড়ে তোমার,  
কবিতা পাঠ করতে ভালোবাসি।


দুঃস্বপ্ন

কালো কালো অক্ষরের স্বপ্ন নদীর কালো জল পেরিয়ে চলেছে দূর থেকে আরও দূরে।  
সমুদ্রের সাথে মিশতে, গল্পে গল্পে কালো মেঘের অক্ষরাজি বিদ্যুতের চমকে কেঁপে উঠছে বার।  

আশ্বাসপূর্ণ ধামার দাঁড়িয়ে পথে তুলা কালি মাখা ছোট ঘরের প্রতীক্ষায়, অথচ ছাতার নেই সেই বোঝা হাওয়ার গদগদখাত খুব লুকিয়ে থাকে ধরে একাকাশে।  

রবি ঠাকুরের, সত্যজিৎ-পাঠের সাদা কালো ছবির ঘুম ভাঙিয়ে পূর্ব থেকে পশ্চিমে তাই জেগে থাকে বিষণ্ণ সভ্যতার ধূসর-কালো মানবের দুঃস্বপ্ন, সুস্বপ্ন!

🍂

Post a Comment

0 Comments