তিনটি কবিতা
বিভাস মন্ডল
রাই
রাই বিনোদিনী আজও ভেজে নয়ন জলে
মধুপুরে গিয়েছে মধু কংসের ছলে
প্রিয়জন অক্রূরের সরল চাহনিতে
সে- ই ক্রূরতা পড়েনি ধরা
অথচ গোপিনিদের হৃদয় ভারাক্রান্ত
রথের ঘর্ঘর আওয়াজ আজও শোনা যায়
বুকের পাঁজরে
কবে - কখন স্নিগ্ধ ডাক এসে বলবে
" এই তো এলাম চলে তোমাদের প্রিয়জন হয়ে"
রাত্রির দুর্ভেদ্য অন্ধকার চিরে
" রাই এসেছি "
পড়ে শ্বাস - দীর্ঘশ্বাস যুগ - যুগান্তরে ।
পলায়ন
বন্দিনী মা- কে ফেলে কবে চলে গিয়েছো
আসব আসব করে আজও সময় হল না
যতদূর চোখ যায় নিষ্পলক দৃষ্টিতে
পথের 'পারে খুঁজে ফেরে
সেই দুটি চোখ
যে এখনও ঘুমিয়ে পড়েনি
যে এখনও পেটপুরে দুটো খায় নি
যার মাথায় খোলা আকাশ
সেও চায় একটু সুশীতল বাতাস
হয়তো বা পথের ধারে
গাছের ছায়ায়
শহরের বড় বড় মলে ।
বেহায়াপনা
বিড়ম্বনা সইছে না বাপু
দেখেই হলাম বেশ কাবু ।
সাঁই সত্যি দিবালোকে
সিট বুক চলছে স্টেট বাসে।
ব্যাগ রাখছে পাশের সিটে
কোনোমতে নামাচ্ছে না
বলতে গেলেই বলছে জোরে
সিট-টা নাকি বুক রয়েছে ।
কনডাক্টরও তাদের সঙ্গে
মতটা দিচ্ছে গায়ের জোরে
কোন কিছুতে খাটছে না কথা
মনুষ্যত্ব সব বকোয় ট্যাঁকে ।
শিশু- বৃদ্ধ ঠাঁই দাঁড়িয়ে
মায়েরাও লাইনে
কে - শোনে কার কথা
0 Comments