দেবলীনা মজুমদার
খুঁজে ফিরি
'বাবা ' ডাকটা বড্ড মিঠে ...
প্রাণ ভরা সেই ডাক,
ছুটে এলেই বলতে তুমি
' এবারে পড়া থাক ' ।
ভোর বেলাতে বাবার
ডাকে ঘুম ভাঙতো যার,
সেই মেয়েটা সত্যি বাবা,
ঘুমোয় না গো আর ....
দুষ্টুমি আর করে না সে তো,
লক্ষ্মী হয়েই থাকে,
সত্যি করে বলছি তোমায়,
কেউ আর তো ভালোবাসে না তাকে!
কোঁকড়ানো চুল আঁচড়ে দিয়ে জড়িয়ে ধরতে বুকে,
জানো বাবা,
মেয়ে টা তোমার
চুল বাঁধে না মোটে।
অনেক দূরে গেছো চলে
খুঁজি তোমায় কতো....
একটি মানুষ পাই নি খুঁজে
ঠিক তোমার মতো।।
অপেক্ষা
সারাদিন ঝড় শেষে .
একরাশ ক্লান্তি নিয়ে ধীর
পায়ে বাড়ি এলে
অপেক্ষায় থাকি শুধু ভালোবাসার ....
সে ভালোবাসা নদীর স্রোতের সাথে ছুটতে চায় না আর ..
সে ভালোবাসা কাশফুলের সাথে ভুলে গেছে মাথা দোলাতে,
সে ভালোবাসা লাল
পলাশের জঙ্গলে
পথ হারাতে ও চায় না আর ...
সেই ভালোবাসায় আছে শুধু গভীর রাতে আলসেমি ভরা চোখে ,
আকাশের তারা গোনা,
আর গোপনে গোপনে গভীর ভালোবাসার জন্য অপেক্ষা ...
শুধু ভালো বাসাখানি
পাবার জন্য নেই
আর কোনো প্রতীক্ষা ।
আছে শুধু আশা আর অপেক্ষা ...
এক সুন্দর স্বপ্নের।।
নীড় হারা
হাজারো বৃষ্টি ধারায়
মেতেছিল আজকের দুপুর....
সৃয্যিমামার ছুটি ছিল আজ ...
ঠাণ্ডা বাতাসে মাথা
দোলাতে দোলাতে..
ধুলোমাখা গাছগুলো
তাদের সবুজ রঙ ফিরে পেয়েছিলো ...
অনেক দিন পর,
আদুড় গায়ে বাচ্চা গুলো
আজ বৃষ্টি ধারায় খুব ভিজেছে,
ফুল ভরা গাছগুলো
একে অপরের দিকে তাকিয়ে
জানান দিচ্ছে
বৃষ্টি এসেছে...
অঝোর ধারা থামার পর
এক ছুটে বারান্দায় গিয়ে দেখি ...
সবুজে সেজেছে সব ..
একটা ঝুঁটি ওয়াল ছোট্ট পাখি ...
চুপ করে বসে আছে সামনের গাছটার ডালে ;
মুখটা ওর শুকনো,
কারণ খুঁজতে গিয়ে দেখি,
ঘর ভেঙে গেছে ওর ....
যত্নে বানানো বাসাটা
পড়ে আছে মুখ থুবড়ে
নীচে , নীচে , অনেক নীচে
ওর নাগালের বাইরে ।।
0 Comments