জ্বলদর্চি

মননের দর্পণে জীবনের কিছু টুকরো কথা /স্বাতী ভৌমিক

মননের দর্পণে জীবনের কিছু টুকরো কথা 

স্বাতী ভৌমিক 

 জীবনে চাওয়ার থেকে না চেয়ে পথ চলাতে যা পাওয়া যায়, আমার মনে হয় -সেই প্রাপ্তির আনন্দ অনেক অনেক বেশি। কিন্তু এই ব্যাপারটা বলাটা যত সহজ, মনকে সেইভাবে তৈরি করাটা ততটা সহজ ব্যাপার নয়। অভাবনীয় ছোট ছোট প্রাপ্তিগুলো জীবনে অনেক খুশি বয়ে নিয়ে আসে। 

 এরকম একটা ছোট্ট ঘটনার কথা বলি। বৃহন্নলাদের দেওয়া আশীর্বাদ বা উপহার অত্যন্ত শুভ বা মঙ্গলপ্রদায়ক হয়-এমনই কথিত আছে। একদিন আমি বাসে দৈনন্দিন কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যাচ্ছিলাম। বৃহন্নলারা বিভিন্ন সময় সাহায্যের জন্য বাসে-ট্রেনে-ট্রামে- রাস্তায় ঘোরাঘুরি করেন। সেদিনও বাসে এসেছিলেন। অনেকেই উনাকে সাধ্যমত টাকা-পয়সা দিচ্ছিলেন। হঠাৎ আমাকে এসে বললেন, " কিরে, তুই কিছু দিবি?" আমি আমার মানিব্যাগ থেকে সাধ্যমত অল্প কিছু টাকা বের করে হাসিমুখে উনার হাতে দিলাম। উনি ওই অল্পতেই সন্তুষ্ট হয়ে হাসলেন এবং আশীর্বাদ করলেন। তারপর ওনার কি মনে হল কি জানি!কিছুক্ষণ পর একটি কয়েন বের করে মঙ্গলস্মরণ করে আমার হাতে দিয়ে বললেন- "এটা তুই রাখ্।" আমি জিজ্ঞেস করলাম-এটা কি হবে? উনি যত্ন করে কিছু নিয়মবিধি পূর্বক ঐ কয়েনটিকে আমায় রাখতে বললেন, আর এও বললেন- ওতে আমার ভালো হবে। আমি নমস্কার জানালাম। তারপর উনি খুশি মনে চলে গেলেন। 
🍂
ওই আশীর্বাদটা আমার একটু অন্যরকম লাগলো।বেশ একটা খুশির উদ্রেক হলো মনে। ভাবলাম, পৃথিবীতে এই অভাবনীয় প্রাপ্তিতেও কতই না খুশি থাকে!উনার আশীর্বাদ ও হাসিটুকুতে ওই দিনটা যেন একটু Special বলে মনে হচ্ছিল। ওই কয়েনটি আমি যত্ন করেই আমার কাছে রেখে দিয়েছি । আজ পর্যন্ত অনেক আশীর্বাদ পেয়েছি কিন্তু সবার থেকে ওই আশীর্বাদটা বা আশীর্বাদের ধরনটা আমার অনেকটা অন্যরকম লেগেছিল ও এর সাথে এটাও মনে হয়েছিল- পৃথিবীতে অনেক জানার- বোঝার বাকি আছে, যেগুলো অনেকটাই বিষ্ময় উদ্রেককারী।

 আমাদের আশেপাশে অহরহ ঘটনাপ্রবাহ বয়ে চলেছে। আমরা আমাদের চাওয়া এবং না পেলে তার জল্পনা-কল্পনায় নিজেদের এতটাই ব্যস্ত ও মগ্ন রেখে ফেলি যে, ঘটে যাওয়া প্রাকৃতিক-সামাজিক ঘটনাগুলো আমাদের নজর এড়িয়ে যায়। কিন্তু মুক্ত মনে চাওয়া-পাওয়ার অংকের হিসেব না করে জীবনের পথে অগ্রসর হলে আমার মনে হয় জীবনকে অনেক ভালোভাবে উপলব্ধি করা যায় এবং উপভোগও করা যায়। ঠিক যেভাবে মনোমুগ্ধকর কোন জায়গায় ট্যুরে গিয়ে যদি মনের মধ্যে দুশ্চিন্তা বা হাজারো চিন্তা থাকে তাহলে যেমন সেই ট্যুরের আনন্দ উপভোগ করা যায় না, ওই ট্যুরের আনন্দ উপভোগ করতে হলে দুশ্চিন্তামুক্ত Free mind প্রয়োজন হয়, ঠিক তেমনই জীবনটাও হলো একটা Journey-প্রতিটা মুহূর্ত ও প্রতিটা দিন নতুনভাবে আমাদের জীবনে আসে। জীবনযাত্রা পথের এই journey-এর আনন্দ উপভোগ করতে হলে বা জীবনকে উপলব্ধি করতে গেলে দুশ্চিন্তামুক্ত হয়েFree mind -এ "যা হবে দেখা যাবে"- এই মনের জোর নিয়ে জীবনের পথে এগিয়ে যেতে হবে।।

ক্রমশ

Post a Comment

0 Comments