রাজর্ষি রায়
যা পারি নি কো
রাজনৈতিক কোলাহলের মতো জীবন রয়েছে এক
সুস্থির পাখির মতো চোখে
ফুলের মতো সুন্দর অথচ
মলিন দু'দিনের ভোরে।
এ আকাশ যে বিষময় হয়ে
ছড়িয়ে যাচ্ছে আমাদের পাশে
তারারা কি আকাশে আগের মতো জ্বলে
আমরা কি জীবনের শেষ সীমা
জেনে নিতে পারি সুসময়ে?
পারি না কি!
অবচেতন
কি রেখে গেলাম এই পৃথিবীতে
অবচেতনে একটা প্রশ্ন:
কি দেখে গেলাম এ বিশ্বের কাছে
অবচেতনে একটা নিঃশ্বাস:
হয়তো এবারের মত আর নয়
অবচেতনে একটা চিন্তা:
সকলের ভালো করে জীবনযাপন—
যদি প্রাণ পাই পৃথিবীতে —
তোমার, আমার দেখা হবে আবার:
অস্থিরতা
এই সবকিছুর পরেও
একটা সুস্থির সমাজ চেয়েছে মানুষ,
এই সবকিছু- হিংসা, বিদ্বেষ ধর্ষণের পরেও
একটা বিছানা চেয়েছে মানুষ,
এই এত কিছুর পরও জাতপাত, ধর্মের নামে
একটা সুশীল সমাজ চেয়েছে মানুষ,
এই এত কিছু বিজ্ঞানের আবিষ্কারের পরেও অনাবিষ্কৃত বস্তুকে খুঁজতে চেয়েছে মানুষ একা—
এত কিছুর পরেও যে বেঁচে আছে সবাই —
সেটাই অস্থিরতা!
0 Comments