জ্বলদর্চি

পড়শী নগর-- ১০/বেণীপুতুল/চিন্ময় দাশ

পড়শী নগর-- ১০

বেণীপুতুল

চিন্ময় দাশ


বিনোদনের জগতে ‘পুতুলনাচ’-এর স্থান অনেকটাই ওপরে। এপার বাংলায় পুতুলনাচের উদ্ভব ও বিকাশ প্রথম হয়েছে নদীয়ার রানাঘাট অঞ্চলে। একবার রাজস্থানের একটি দল বাংলাদেশের বগুড়ায় ‘কাঠপুতলি’র অনুষ্ঠান করতে এসেছিল। তাদের অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়ে, বগুড়াতে পুতুলনাচের দল গড়ে উঠেছিল।

দেশভাগের পর, বাংলাদেশের বাস্তুচ্যুত শিল্পীদের হাত ধরে পুতুলনাচ চলে আসে এপারে। প্রথমে রানাঘাটের উদ্বাস্তু শিবির এবং সেখান থেকে বাংলার অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়েছিল শিল্পী পরিবারগুলি। 

লোকশিল্পধারায় প্রাচীন ঐতিহ্য রয়েছে পুতুলনাচের।পুতুলনাচের প্রসঙ্গে প্রথমেই আসে পুতুলের কথা। পুতুল সাধারণভাবে দু’ প্রকারের। খেলনা পুতুল এবং নাচিয়ে বা পুতুলবাজির পুতুল। 

খেলনা পুতুলের বিবর্তনের কোন এক পর্যায়েই হয়ত নাচিয়ে পুতুলের উদ্ভব হয়ে থাকবে। কেননা, পুতুলের ইতিহাস থেকে দেখা যাচ্ছে যে, খেলনা পুতুল সাধারণভাবে নিশ্চল। কিন্তু বিবর্তনের ধারায় কিছু খেলনা পুতুলের সন্ধান পাওয়া গেছে, যেগুলি নিশ্চল ছিল না, নড়াচড়া করত। মিশরের ‘মুখ নাড়ানো বিড়াল’ থেকে আমাদের জয়নগরের ‘আহ্লাদি বুড়ি’ তার উদাহরণ।

🍂

বর্তমান নিবন্ধের আলোচ্য-- নাচ দেখাবার পুতুল। ভারতবর্ষে এই নাচিয়ে পুতুলদের কথা প্রথম পাওয়া যায় ঋগ্বেদে। আবার, কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’-এ প্লবক, কুহক ইত্যাদি যেসকল সম্প্রদায়ের উল্লেখ আছে, তার মধ্যে বৃত্তিগতভাবে পুতুল নাচিয়েরা ও ছিল। 

পতঞ্জলির ‘মহাভাষ্য’-এ দৃশ্য ও শ্রাব্য-- উভয় আখ্যায়িকা প্রয়োগের যে তিনটি রীতির কথা আছে, তার মধ্যে অন্যতম ছিল পুতুলবাজি। সুতোর সাহায্যে পুতুল নাচানো হত বলে, মহাভারতে পুতুল-নাচিয়েকে ‘সূত্রধর’ বলা হত। পরবর্তীকালের ‘ইউসুফ-জুলেখা’ কিংবা ‘চৈতন্য চরিতামৃত’ গ্রন্থেও পুতুলনাচের উল্লেখ আছে। এসকল কারণেই, একে লোকসংস্কৃতি জগতের একটি সুপ্রাচীন ধারা বলে অভিহিত করা হয়।

নাচিয়ে পুতুলের তিনটি ধারা দাঁড়ের পুতুল, ডোরের পুতুল এবং বেণীপুতুল। পণ্ডিতমহলে এগুলির নাম যথাক্রমে – ১. দণ্ড পুতুল (Rod Puppet), ২. সুতোয় টানা পুতুল (String Puppet) এবং ৩. দস্তানা পুতুল (Gloves Puppet)। 

দস্তানা পুতুলের আবার নানা নাম। ‘দস্তানা পুতুল’ নামটি শোনা যায় কেবল পণ্ডিতদের ভাষ্যে। সাধারণ লোকসমাজ, এমনকি শিল্পীরা নিজেরাও, এই নাম সম্পর্কে তেমন অবহিত নন। নাচাবার সময় পুতুলের কাপড় জড়ানো নীচের অংশটিতে হাত ঢুকিয়ে নাচাতে হয় বলে, একে ‘দস্তানা পুতুল’ বলা হয়। 

দ্বিতীয় নাম- ‘বেণী পুতুল’। নাচের আগে কিংবা পরে পুতুল দুটি বহন করার সময়, তাদের মাথার চুল বা ঢোলা পোষাক মাথার বেণীর মত পাকিয়ে কাঁধে ফেলে নিয়ে যাওয়া হয়। এছাড়া, সিজনের শেষেও ওভাবেই বাক্সে তুলে রাখা হয়। তা থেকেই ‘বেণী পুতুল’ নাম। 

আর, তৃতীয় নামটি ভারি মজার – ‘খেঁদি পুতুল’। মূলতঃ শিল্পীদের মধ্যেই নামটির প্রচলন। নিজের অকিঞ্চিৎকর অথচ আদরের কন্যাটিকে যেমন ‘খেঁদি’ বলে ডাকা হয়, তেমনভাবেই তাঁরা পুতুলকেও সেই নামে উল্লেখ করেন।

পুতুলের গড়ন সম্পর্কে একটু বলা যেতে পারে। পুতুলের উচ্চতা মোটামুটি ফুট দেড়েক। তার আবার দুটি ভাগ। এক ভাগে আছে মাথা ও হাতের দুটি পাতা এবং অন্য ভাগে অবশিষ্ট দেহকাণ্ড। ছোট একটি মাথা এবং দুটি হাতের পাতা তৈরী করে দেন মৃৎশিল্পীরা। খুব হালকা কাঠের ছোট টুকরো দিয়ে একটি দেহকাণ্ডে মাথা এবং হাতের পাতা দুটি জোড়া থাকে। 

পুতুলের সমস্ত দেহটি ঢেকে রাখা হয় সিল্ক বা মখলমলের পুরাতন রঙীন কাপড়ে। পুরুষ ও নারী হিসাবে পুতুল দুটি নির্মিত হয়। সাধ্যমত পুতুলকে বিভিন্ন অলংকারে সাজিয়ে তোলা হয়।

বেণীপুতুলের দল আছে কেবল পূর্ব মেদিনীপুর জেলায়। পদ্মাতামলি আর ইক্ষুপত্রিকা নামের গ্রাম দুটিতে। হতদরিদ্র তপশিলি মানুষেরা টিকিয়ে রেখেছেন এই প্রাচীন শিল্পধারাটিকে। আগেকার দিনে কয়েকজনের দল এবং ঢোল, জুড়ি নিয়ে বেণীপুতুলের নাচ দেখানো হত। এখন বহুকাল তেমনটা আর হয় না। এখন একক অনুষ্ঠান।

দু’হাতের দুটি পুতুলকে নাটকের দুটি কুশীলব হিসাবে দর্শকের সামনে উপস্থিত করা হয়। সেই নাটকীয়তা কম আকর্ষণীয় নয়। এসব ক্ষেত্রে বাদ্যি-গানের ঢঙে রচিত, বিভিন্ন বিষয়ের তর্জাগানের উপর তাঁরা বেশী ভরসা করেন।

সমবেত দলের বদলে একক পরিবেশনার কারণে, গানের বিষয়েরও কিছু পরিবর্তন হয়েছে। এখন পার্বতীর শাঁখা পরা, দুর্গা-গঙ্গার কলহ, রাধাকৃষ্ণের প্রেম বা কৌতুককর নানা বিষয় পরিবেশিত হয় ছোট ছোট ছড়াগান বা তর্জাগানের ধরণে। এছাড়াও বনসৃজন, সর্বশিক্ষা, পণপ্রথা এবং বাল্যবিবাহ রোধ ইত্যাদি বিভিন্ন সামাজিক বিষয়ও এখন পরিবেশন করেন শিল্পীরা।

এটা ঠিক যে পুতুলনাচের সুরের মধ্যে আলাদা কোন বৈচিত্র্য নাই। আর এই বৈচিত্র্যহীনতাই তার ইতিবাচক উপাদান। কেননা, বিষয়টিকে তাঁরা উপস্থাপন করেন আশ্চর্য রকম এক ঘরোয়া ভাষায় এবং ভঙ্গীতে। ফলে, লোকসমাজ সহজেই তার নিজস্ব আটপৌরে মনোজগতের সাথে আত্মিকতা অনুভব করতে পারে। 

পটের গান, কৃষ্ণযাত্রা, ষষ্ঠীমঙ্গল-মনসামঙ্গল ইত্যাদি বাঙালীর হৃদয়ের জিনিষ। তার হৃদয়কাড়া সুরে মন-প্রাণ মথিত হয়। আড়ম্বরহীন অথচ মনমাতানো সেই একই সুরের আশ্রয় নিয়েছে পুতুলনাচও। তার ফলে, নতুন না হওয়াতেই দর্শক-শ্রোতা সমাজের কাছে গ্রহণযোগ্যতা ও সমাদর- দুই-ই লাভ করতে সক্ষম হয়েছে সে।


Beni Putul

In the world of entertainment, puppet dance holds a fairly high place. In this side of Bengal, the origin and development of puppet dance first happened in Ranaghat area of Nadia. In Bogura of Bangladesh, a troupe from Rajasthan used to come to perform wooden puppet shows. Inspired by their show, a puppet dance troupe was formed in Bogura.

After Partition, holding the hands of displaced artistes from Bangladesh, puppet dance came to this side. First to the refugee camps of Ranaghat and from there the artiste families spread to other areas of Bengal. 

Puppet dance has an ancient tradition in folk art.In context of puppet dance, first comes the matter of puppet. Puppets are generally of two types. Toy dolls and dancing or showman's puppets.

Perhaps dancing puppets were born at some stage of evolution of toy dolls. Because from history of dolls it is seen that though toy dolls are generally immobile, in the stream of evolution some toy dolls have been found which were not immobile, they moved. From Egypt's 'head-nodding cat' to our Joynagar's 'Ahladi Buri' is an example.

The present article's subject is the dance-showing puppet. In India, these dancing puppets are first mentioned in the Rig Veda. Again, in Kautilya's 'Arthashastra', among the communities like Plavak, Kuhak etc mentioned, there were puppet dancers as a profession. 

In Patanjali's 'Mahabhashya', among the three modes of application of visual and auditory narratives, one was puppetry. As puppets were made to dance with the help of string, in Mahabharata the puppet dancer was called Sutradhar. In later period books like 'Yusuf-Zulekha' or 'Chaitanya Charitamrita' also there is mention of puppet dance. For all these reasons, it is called a very ancient stream of folk culture.

There are three streams of dancing puppets – Dander putul, Dorer putul and Beni putul. In scholarly circles their names respectively are – 1. Rod Puppet, 2. String Puppet and 3. Gloves Puppet.

Gloves puppet has many names again. The name gloves puppet is heard only in scholars' discourse. Common folk, even the artistes themselves, are not much aware of this name. As at the time of dancing one has to insert hands into the lower cloth-wrapped part of the puppet, it is called 'glove puppet'. 

Second name – 'Beni Putul'. At the time of carrying the two puppets before or after dance, their hair or loose dress is twisted like a braid of the head and thrown on the shoulder and taken. Or at the end of season also they are kept in box in that way. From that comes the name Beni Putul. 

And the third name is very funny – Khedi Putul. The name is prevalent mainly among artistes. Just as one's own insignificant yet beloved daughter is called 'Khedi', similarly they refer to the puppet by that name.

A little needs to be said about the making of the puppet. Roughly one and a half feet high, the puppet has two parts. One part has head and two palm leaves of hands and in other part the remaining body. The potter makes a small head and two palm leaves of hands. With a very light small piece of wood, head and two palm leaves are joined to a body. 

The whole body of the puppet is covered with old colored silk or velvet cloth. The two puppets are made as male and female. As far as means allow, the puppets are decorated with various ornaments.

Beni Putul troupes exist only in East Medinipur district. In Padmatamli and Ikkupatrika villages, poor scheduled caste people have kept alive this ancient art form. In earlier days a group of several people with dhol, juri used to show Beni Putul dance. Now for a long time that is not done. Now it is solo performance.

The two puppets on two hands are presented before the audience as two actors of a drama. That theatricality is not less attractive. In these cases they rely more on Tarja on various subjects composed in the tune of instrumental music and song. 

Due to solo performance instead of group, some change has occurred in the subject of songs.Now Parbati wearing conch bangles, quarrel of Durga-Ganga, love of Radha-Krishna or various humorous subjects are performed in the form of small rhyming songs or tarja songs. Besides that artistes now also perform various social subjects like afforestation, universal education, dowry system and prevention of child marriage etc.

It is true that there is no separate variety in the tune of puppet dance. And this lack of variety itself is its positive element. Because they present the subject in a surprisingly homely language and gesture. As a result folk society can easily feel affinity with its own everyday mental world. 

Poter Gaan, Krishna Yatra, Shashthi Mangal-Mansa Mangal etc are things of Bengali's heart. Mind and soul are churned with its heart-captivating tune. Puppet dance has taken shelter of the same unostentatious yet enchanting tune. As a result, by not being new, it has been able to gain both acceptability and admiration among the audience.


Post a Comment

0 Comments