জন্ম ১৯৭৭। পূর্ব মেদিনীপুরে। বাবা আদিদেব ত্রিপাঠী, মা উমাশশী ত্রিপাঠী। দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় 'জ্বলদচি' পত্রিকার সম্পাদনা শুরু, যা আজও নিয়মিত।
প্রথম কবিতা ‘ক্লাশ রুটিন' প্রকাশিত হয় ১৯৯৫ সালে 'ল্যাকেটু’ পত্রিকায়। পরে দেশ, আনন্দবাজার পত্রিকা, এই সময়, সানন্দা, যুবমানস, তথ্যকেন্দ্র, নন্দন, আজকাল, গণশক্তি ও অজস্র লিটল ম্যাগাজিনে।
প্রথম কবিতার বই ‘জ্যোতিবাবু ও তুমি' (প্রকাশনা/১৯৯৯) প্রকাশ পেলে অনেকেরই বিরাগভাজন হন। এরপর প্রকাশিত হয় 'ঝড়ের পাখিকে আত্মকথা' (জ্বলদর্চি /২০০৬), 'স্বপ্ন-শামিয়ানা' (জ্বলদর্চি /২০০৭), 'মনখারাপের কবিতা’ (জ্বলদর্চি/২০১০), 'পড়শিকাতর' (জ্বলদর্চি /২০১৩), ‘শ্মশানমঙ্গল কাব্য (জ্বলদর্চি /২০১৩) ‘সহজ কবিতা’ (জ্বলদর্চি /২০১৫), আড্ডা সমগ্র (জ্বলদর্চি /২০১৫), দুগ্গা দুগ্গা (জ্বলদর্চি /২০১৬), বাম হাতের লেখা বাম হাতের রেখা (জ্বলদর্চি /২০২১), কীলক লিপিতে ভূমি ও ভূমা (সিগনেট /২০২৪) গদ্যগ্রন্থ — লিটল ম্যাগাজিন অন্তর বাহির (২০২০), জীবিকা ও যাপন : আজ কাল পরশু (জ্বলদর্চি /২০২৩), লিটল ম্যাগাজিন : উদ্বর্তনের ইতিবৃত্ত (ইতিকথা পাবলিকেশন /২০২৫)।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে বাংলায় এম.এ পাশ করে ঝাড়গ্রাম রাজ কলেজে শিক্ষক হিসাবে যোগ দেন। ২০০৩ সালে আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজে যুক্ত হন। ২০০৫ সাল থেকে স্কুল শিক্ষক। মূলত কবি, কিছু গদ্যও লিখেছেন। লিটল ম্যাগাজিনের নানা দাবিতে নিয়মিত সোচ্চার হন। নিজেকে পরিচয় দেন একজন লিটল ম্যাগাজিন কর্মী হিসাবে। ২০০২ সালে বিবাহ। স্ত্রী রুম্পা প্রতিহার। একমাত্র সন্তান ঋতরূপ। ব্যক্তিগত জীবনে চরম নাস্তিক, মুক্ত স্বাধীন চিন্তাভাবনায় বিশ্বাসী। মানবধর্ম ছাড়া আর কোনও ধর্মে আস্থা নেই।
দীর্ঘ ৩৪ বছর সম্পাদনা করে চলেছেন 'জ্বলদর্চি'। যেখানে কলম ধরেছেন অন্নদাশংকর রায়, মহাশ্বেতা দেবী, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নবনীতা দেবসেন, সমরেশ মজুমদার, বুদ্ধদেব গুহ, সঞ্জীব চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, মনোজ মিত্র, সৌমিত্র চট্টোপাধ্যায় প্রমুখ স্বনামধন্য লেখকদের পাশাপাশি বহু নবীন লেখক।
বর্তমান ঠিকানা : এফ সি আই কম্পাউন্ড, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ৭২১১০১ মোবাইল : ৯৭৩২৫৩৪৪৮৪
0 Comments