জ্বলদর্চি

দুটি কবিতা /প্রতাপ সিংহ

দুটি কবিতা 
প্রতাপ সিংহ 


ভুল গর্তে পা


সোজা রাস্তায় হাঁটতে হাঁটতে 
তোমার মাথায় কেন ভূত চাপল 
বুঝতে পারলাম না।

বেশ তো সোজা সরলভাবে হাঁটছিলে, 
কেন এমন দুর্মতি হল,
ভুল গর্তে কেন পা দিতে গেলে, 
এখন ঠ্যালা সামলাও, 
বিষ নামাতে অনেক সময় লাগবে। 
কী সাপের কামড় খেয়েছ, 
সেটা আগে বুঝতে হবে, 
তারপর তো চিকিৎসা।

🍂


বেলাশেষের গান 

আমরা যারা লিটিল ম্যাগ বের করি,
কবিতা কিংবা গল্পের চটি বই বেরিয়েছে, 
আমাদের কাছে বইমেলা 
একটা উৎসবের মতো। 
সারা বছর ধরে এই কয়েকটি দিনের অপেক্ষা। 
যত আনন্দ, যত নাচনকোদন, 
বই নিয়ে লাফালাফি
সে তো এই কয়েকটা দিনেই। 

আজ ফেব্রুয়ারির দশ তারিখ, গোধূলি 
শেষ হয়ে আসছে, আমাদের মুখে কালি লেপ্টে 
একটু বাদেই সন্ধ্যা নামবে। 
বইমেলার মাঠে বেলাশেষের গান বাজছে। 
অজস্র কলরব, হইচই স্তিমিত হয়ে আসছে। 
আবার অপেক্ষা, আবার একবছর।

Post a Comment

0 Comments