রুদ্র শঙ্কর দাস
পশ্চিমা দেশগুলিতে নানা ভাবে পালিত হওয়া বিভিন্ন বার্ষিক উৎসবের মধ্যে এপ্রিল ফুল দিবস বা অল ফুলস' ডে উল্লেখযোগ্য ৷ চেঁচিয়ে উঠে বলা 'এপ্রিল ফুল' আসলে নিজের কথা ফিরিয়ে নেওয়া ও তা নিয়ে খেলার উপযুক্ত এক দিন ৷
এমনই অভিনব আর এক বিচিত্র বিষয় নিয়ে ২০০০ সালে শুরু হয় ভোজ্য বই দিবস বা 'এডিবল বুক ফেস্টিভ্যাল' ৷
পয়লা এপ্রিল বা তার কাছাকাছি সময়ে এই আন্তর্জাতিক দিবস উদযাপন জুডিথ এ. হফবার্গ ও বেয়াত্রিস করোঁ- র মস্তিষ্ক প্রসূত ৷ বই সদৃশ ভোজ্য শিল্পসৃষ্টি নির্মাণ , তার প্রদর্শনী , বিচার বিশ্লেষণ , প্রতিযোগিতা , ছবি তুলে রাখা , পুরস্কার প্রদান ও খেয়ে ফেলার আমন্ত্রণ জানান বিশ্ববাসীকে ৷ ফরাসি খাদ্য রসিক সাহিত্যিক Jean- Anthelme Brillat-Savarin (১৭৫৫- ১৮২৬) - এর জন্মদিন ও তাঁর লেখা বই Physiology du gout - এর মত সাহিত্য সৃষ্টির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর সুযোগ সকলকে করে দিতে চেয়েছেন - "to eat your words" ৷ সেই আহ্বানে সাড়া দিয়ে অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, ইতালি, জাপান, লুক্সেমবার্গ, মেক্সিকো, মরোক্কো, নেদারল্যান্ডস, রাশিয়া, নিউজিল্যান্ডস, হংকং -এর নানা আয়োজক সংস্থা (গ্রন্থাগার, বিদ্যালয়, বিশ্ব বিদ্যালয় ) ও গোষ্ঠী সামিল হয়েছে ৷ খাদ্য ও সাহিত্যপ্রমী অনুরাগীদের একসাথে উদযাপন করার ও শিল্প সৃষ্টির সুযোগ করে দিতে চেয়েছেন উদ্যোক্তারা ৷🍂
৷৷উদ্দেশ্য ৷৷
:: সৃজনশীলতা দিয়ে প্রিয় বইয়ের বিশেষ কোনো কভার প্রিয় চরিত্র বা দৃশ্যকে খাবারের মাধ্যমে ফুটিয়ে তোলা
:: শিশু মনে বই পড়ার আনন্দ জাগানো ও বই পড়ার প্রতি আকৃষ্ট করা
:: একসাথে খাবারের এই ক্ষণস্থায়ী উৎসব উদযাপন করে বিশ্বের সকল প্রান্তকে এক ভোজ্য সাহিত্যের স্বাদের প্রাঙ্গনে মিলিত করার চেষ্টা
:: রান্নার মত নান্দনিকতা সাহিত্য সৃষ্টির মত সৃজনশীলতা প্রদর্শনের ও প্রতিভা বিকাশের একটি আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন উৎসব মঞ্চ তৈরি করা -- এই উৎসবের মূল উদ্দেশ্য।
৷৷ নিয়মাবলী ৷৷
** অনুষ্ঠান উদযাপন পয়লা এপ্রিল বা তার কাছাকাছি সময়েই করতে হবে
** সমস্ত ভোজ বইকে অবশ্যই সাহিত্যিক অনুপ্রেরণা বা বইসুলভ আঙ্গিক এর উপরে ভিত্তি করে বুদ্ধিদীপ্ত শ্লেষ তৈরি করতে হবে।
** সশরীরে বা ভার্চুয়ালি আয়োজক সংস্থার কাছে নিজের নাম নথিভূক্ত করে তবেই এই প্রদর্শনীতে অংশগ্রহণ করা যাবে
** উপকরণে কেক পেস্ট্রি ফন্ডান্ট ফল ক্যান্ডি প্রভৃতির মত জিনিস ব্যবহার করা চলবে।
** কোন বিশেষ কারণে তহবিল সংগ্রহের জন্য গ্রন্থাগার বিদ্যালয়ে বা সামাজিক কোন প্রতিষ্ঠান এই আয়োজন করতে পারেন। অবশ্যই তা নথিভুক্ত হতে হবে
৷৷ প্রতিযোগিতার বিভাগ ||
প্রদর্শনীতে সেরা , সবচেয়ে সৃজনশীল , সেরা সাহিত্যিক থিম , সবচেয়ে মজার ও শ্লেষাত্মক , সবচেয়ে সুস্বাদু ও সেরা স্বাদ ৷
৷৷ উল্লেখযোগ্য আয়োজক ও আয়োজন ৷৷
২০০৪ ওহাইওর শেকার লাইটস লোগান বেরি বুক্স
২০০৫ ফোরাম বুক আর্ট হামবুর্গ, মিউজিয়াম অফ ওয়ার্ক , এখানে পেস্ট্রি শেফেরা অংশগ্রহণ করেন
২০০৫ লস অ্যাঞ্জেলেস , বার্ষিক আন্তর্জাতিক ভোজ্য বই হাই / লো টি
২০০৬ ইন্ডিয়ানা পোলিস মান্থলি , ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় , জাতীয় গ্রন্থাগার সপ্তাহের সাথেই 'ভোজ্য বই প্রতিযোগিতা' অনুষ্ঠিত করে চলেছে
২০০৮ মার্কিন যুক্তরাষ্ট্র নেব্রাস্ক-এর হেস্টিংস কলেজে পারকিন্স লাইব্রেরী উদযাপন ও প্রতিযোগিতার আয়োজন করে " নিষিদ্ধ বই সপ্তাহ"
২০১১ আমাদের দেশের মুম্বইর ফুড ফোরাম ইন্ডিয়া দেশের ভোক্তাদের সুবিধাজনক খাবার প্রদান , উৎপাদনে শিল্প নৈপুণ্য প্রদর্শন , বর্জ্য হ্রাস , স্বাস্থ্যবিধি ও সুরক্ষা সুনিশ্চিত করা , খাদ্য নকশা প্রভৃতির ওপর ভিত্তি করেই উৎসব পালিত হয়ে আসছে ৷
২০১১ সালে 'মেট্রো' নামের ব্রিটিশ সংবাদপত্র পাঠকদের 'এপ্রিল ফুল' করে খবর প্রকাশ করে যে তারা এবার থেকে "মিষ্টি স্বাদের কাগজে" সংবাদ প্রকাশ শুরু করবে ৷ পরে স্পষ্ট করে যে এটি শুধুই রসিকতা ৷
ভোজ্য শিল্প সৃষ্টি দিয়ে সাহিত্য নির্মাণ বা সাহিত্যের আঙ্গিকে ভোজ্য সৃষ্টি , প্রদর্শনী , দেখা , ভোট দিয়ে পছন্দের সৃষ্টিকে পুরস্কৃত করার পর অংশ গ্রহণকারী ও উপস্থিত দর্শক সমবেতভাবে আনন্দের সাথে তার স্বাদ গ্রহন করে ৷ স্যার ফ্রান্সিস বেকনের কথা "কিছু বই আস্বাদন করার জন্য , কিছু গিলে ফেলার জন্য এবং কিছু বই চিবিয়ে হজম করার জন্য" পালনের তাগিদেই এ আয়োজন, অংশগ্রহণ ও উদযাপন ৷
0 Comments