শম্ভুনাথ শাসমল
রূপান্তর
পাহাড়ি পথে প্রথম দেখা সে লাবণ্য
হৃদয়ে ঝড় তুলেছিল সেদিন
সারা দেহে হীরক দ্যুতি বিচ্ছুরণে
আলোকিত হয়েছিল মনের চারদিক ।
তারপর সেদিন পাহাড়ি ঢেউয়ে
ডুব দিয়ে উঠেছিলি তিলোত্তমা হয়ে
চারপাশের কত দৃষ্টি তোকে গ্রাস করছিল
সে ছবি আজও অমলিন আমার অ্যালবামে।
নিতান্ত খেয়ালিপনায় সেবার হারিয়ে গেলি
গভীর গহন সে কপিলাসের জঙ্গলে
মত্ত মাতঙ্গের সামনে পড়ে উর্দ্ধশ্বাসে
ছুটে পুনর্জীবন লাভ ভুলব না কোনদিন।
পিকনিক সেরে সুবর্ণরেখার তীরে
পড়ন্ত বিকেলে মোহিনী হয়ে ওঠা
আর প্রথম হাতে হাত রেখে সেলফি
চিরদিনের নায়ক করে রেখেছে আমায়।
ভালো থাকিস
চলার পথটা নিজেই ঠিক করেছিলি
আবেগ প্রতিশ্রুতি ছিল মূল্যহীন
নতুন মানুষ নতুন পথ সে রোমাঞ্চতায়
দ্রুত ইতিহাস হল সম্পর্কটা
বেশ মনে পড়ে স্কুল ফেরতের সেই দিন
শক্ত করে ধরেছিলি হাতটা
আস্থা বিশ্বাস আশ্রয় খুঁজে পাওয়ার
আকুতি ধরা পড়েছিল রক্তের স্পন্দনে
কিছু খামখেয়ালি কিছু এলোমেলো ভাবনায়
অন্য রকম লাগত তোকে
চেনা বৃত্তের বাইরে বেরিয়ে নতুনের আস্বাদনে
মিথ্যের পাহাড় জমা করতিস
সানাইয়ের সুরে একদিন পাড়ি দিলি নতুন দিগন্তে
দু চোখে স্বপ্ন সম্ভাবনার ভিড়
যশ বৈভব আনন্দ বিলাসের নীড় ও
সুখী করতে পারেনি তোকে।
আসবে আবার
উপচে পড়া ভিড়ের পঞ্চাশ গজ দূরে
মেয়েটি দাঁড়িয়ে
দু চোখের বৃষ্টিতে ভেসে যাচ্ছিল
স্বপ্নগুলো ...
অভীকের বুকে মাথা রেখে
আকাশ ধরতে চেয়েছিল
তলিয়ে গেল অতলে।
তুই একলা করে দিয়ে গেলি আমায়
কিন্তু আমি যে একলা নয়
এ ভার আমাকে বইতেই হবে
না হলে যে আসবে না
আর এক নির্ভীক অভীক
গান স্যালুটে তোর বিদায়ে
নতুন বীরের জন্ম হোক।
1 Comments
ভালো লাগলো।
ReplyDelete