সংযুক্তা সাহা
আকাঙ্ক্ষা
পারিজাতের ঝরা ফুল,
আটকে থাকে প্রেমিকার।
ফরাসি প্রেমিকের চুম্বনের মতো,
অধরাই থাকে বারবার ।
ঘড়ির কাঁটা টিকটিক শব্দে বলে,
ওরে তোর বয়স পঞ্চাশ পেরিয়েছে ।
এবার প্রেমটেম ছাড়,
কিশোরী ফিরে চেয়ে বলে !
সত্যি প্রেম কি আসে বারবার।
হাসনুহানা তরুণ ছিল
অমোঘ প্রেমে মাখা,
ছোট্ট কুড়িটার দিন আজ;
তাই বুড়ো ফুলের
পরাগমিলনে বাধা ।
মনটা তবু গোলাপ দেখলে,
কেন এত রাঙা হয়ে ওঠে !
জীবনের শক্তি যে ওখানেই বাধা!
বয়সের ভারকে পাত্তা দিবি না মোটে ।
কল্পনার মেলা
হাজার ভিড়ে শান্ত আমি,
চিনবেনা তো অন্য কেউ।
আনমনা চোখে তখন আমার ,
চিকচিক করে ভাবনার ঢেউ।
ভাবি এভারেস্ট আর বালির ঢিপিতে ;
কী এমন ফারাক বটে ।
ভাবি বাঘ আর বিড়ালের গোঁফে ;
তুলনা কি হয় না মোটে !
ভাবি ছোটো থেকে বড়ো হলে,
বড়ো থেকে ছোটো কেন নয়!
ভাবি পরীক্ষা বারবার এলে,
পুজোর ছুটি কেন একবারই হয় ।
আবার ভাবি পাড়ার কুকুর
আমার এলাকার সিংহমামা ।
চিল্লায় সে যখন জোরে!
চোর নিয়ে গেলে ধামা !
বড়ো হয়ে ভাবি ঝগড়া বিবাদ
করে কি হয় লাভ !
দিনের শেষে যখন দরকার
পরিবারের সাথে ভালোবাসা ভাব!
আবার ভাবি
পূর্ণিমার চাঁদ রসগোল্লা,
রসে পুরো টইটুম্বুর !
আসলে সে উপগ্রহ,
একেবারে যে খানাখন্দে ভরপুর।
মনের খাতায় আবোল তাবোল
লিখে রাখি সব,
নানার ফুলের রঙিন গাছের ,
যেন সাজানো কত টব ।
কেই বা আর খোঁজ রাখে
এ বিচিত্র মনের!
যেখানে খোঁজ মিলবে,
সেই কল্পতরু বনের।
🍂
সুযোগ
হাওয়ায় যেমন ধুলো ওড়ে,
তেমনভাবে সুযোগও ওড়ে।
বুদ্ধি দিয়ে গুলতি মেরে
বুদ্ধিমান সুযোগ ধরে ।
কলিযুগে বিপদগুলো
সাপের মত,
আর ভুলগুলো মারিয়ানা খাতের মত।
আত্মত্যাগের দিন গেছে।
এবার নিজের বাঁচার দিন শুরু।
ঠাকুরের নাম নিয়ে ঝাঁপাতে হবে,
বুক করলে দুরু দুরু।
ঠেক
আমি এক নাম না জানা শিল্পী,
শুনবে আমার গপ্পো?
গান গাইতাম মন থেকে,
লিরিক্স লিখতাম উদ্দীপনা থেকে।
তারপর রেকর্ড রুমের কাচের বাক্সে,
সুর হলো বন্দি।
আমি পালালাম।
ব্যাঙ্কের বইটার ব্যাবহার বন্ধ হল।
গিটারের ধুলোয় তাকালোনা কেউ।
নতুন অঙ্কের গানে তখন সবাই মাতোয়ারা।
প্রাণখোলা গায়ক তখন শ্রোতা খুঁজে সারা।
অবসাদ ঢুকল বিষের মতো,
খালি পেটে সুর গেল থেমে।
পেট চালাতে চাকরির লাইনে
দাঁড়াতে হল ঘেমে ,
এখন সত্তরের বুড়ো
চায়ের ঠেকে গানে মাতায়;
গলা যদিও কষ্টে কাঁপে,
বয়সের তাড়নায় ।
দূরের বেদনা
ভালোবাসলাম দূর হতে,
তুমি ছিলে অন্য মোহনায়।
খেয়ার স্রোত ছিল উল্টোদিকে,
বিরহের সুখ ছিল ভাবনায়।
নাম না জেনে একবার তাকালে,
আমি যেন পৃথিবী পেলাম।
কোকিল তার নিজের বাসায় গেলে,
নিঃশব্দ হাহাকার করে মরলাম।
0 Comments