জ্বলদর্চি

আটকড়াই/চিন্ময় দাশ

পড়শী নগর-- ৭

আটকড়াই

চিন্ময় দাশ


ষষ্ঠীদেবীর পরিচয় তিনি সন্তানদাত্রী এবং শিশুরক্ষার দেবী। সেকারণে, সন্তানলাভের জন্যও ষষ্ঠীর আরাধনা করা হয়। তবে সন্তানের জন্ম হলে, নবজাতকের সুরক্ষা ও মঙ্গল কামনায় বিভিন্নভাবে ষষ্ঠীদেবীর আরাধনার রীতি আছে। 

এটি ব্যাপকভাবে দেখা যায় মেদিনীপুর জেলায়। ঘাটষষ্ঠী, একুশে ষষ্ঠী, জলষষ্ঠী, সরদেশী ষষ্ঠী প্রভৃতি তার উদাহরণ। সন্তানের জন্মের ষষ্ঠ দিনে, পুকুর ঘাটে ঘাটষষ্ঠী। একুশ দিনে, ঘরের ঈশান কোণে একুশে ষষ্ঠী। বারো বছর বয়সে, জলষষ্ঠীর পূজা, ইত্যাদি। সব পূজাতেই মাতৃমূর্তির প্রতীক একটি ‘শিল’ এবং সন্তানের প্রতীক হিসাবে একটি ‘নোড়া’ রাখা হয়।

তবে, এই পূজাতেই সব শেষ নয়। নবজাতকের মঙ্গল এবং ভবিষ্যৎ জীবনে তার সৌভাগ্য কামনা করে, একটি লোকাচার পালন করা হয়। তার নাম- ‘আটকড়াই’। কোথাও ঘাটষষ্ঠীর দিন, কোথাও আবার অষ্টম দিনে, এই বিশেষ উৎসবটি অনুষ্ঠিত হয়। 

সেদিন সন্ধ্যায় প্রতিবেশীদের ছোট ছোট ছেলেমেয়েরা নবজাতকের বাড়ির উঠোনে বা আঁতুড় ঘরের সামনে এসে জমায়েত হয়। তখন সেই পরিবারের গৃহিণী তাদের হাতে বাড়ির একটি পুরানো কুলো দেন। শিশুর দল কুলোটি ধরে, তাতে এক-একজন এক-একটি কাঠির সাহায্যে জোরে জোরে আঘাত করে বাজাতে থাকে। একই সাথে তারা চিৎকার করে করে, একটি ছড়া কাটে – ‘আটকৌড়ি বাটকৌড়ে, ছেলে আছে ভাল?’

আঁতুড় ঘর থেকে ধাত্রী উত্তর দেন – ‘ভাল’।

তখন ছেলেরা রঙ্গ করে বলে – ‘ছেলে থাকুক ভালো। তার বাপটি কেলে কালো।’

এভাবে আটবার ধাত্রী এবং ছেলেদের মধ্যে প্রশ্ন এবং কৌতুককর জবাবের পালা চলে।

তৎক্ষণে ছেলেদের লাগাতার আঘাতে কুলাটি ভেঙে যায়। তখন ছেলেরা সেই ভাঙা কুলা বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তবে, ভাঙা কুলাটি ফেলার সময়, সেটিকে সূতিকা-ঘর পার করে বাইরে ছুঁড়ে দিতে হয়। তখন বাড়ির গৃহিণী প্রথমে কড়াই সহ খানিকটা আট-ভাজা বাড়ির উঠোনে ঢেলে দেন। ছেলেরা আমোদের সাথে কাড়াকাড়ি করে সেগুলি কুড়িয়ে খেতে থাকে।তারপর গৃহিণী আদর করে, সব ছেলেকে কোঁচড় ভর্তি করে আটভাজা, মিষ্টি ইত্যাদি খেতে দেন। 

এই আটভাজায় আবার আট রকমের জিনিসই থাকে– ছোলা, মুগ, কলাই, খেসারি, মটর, চিঁড়ে, মুড়ি এবং খই। ছেলেরা তৃপ্ত হয়ে উল্লাস করতে করতে বাড়ি ফিরে যায়।

ছেলেদের এই ছড়া কাটার বিষয়টি প্রতীকী। ছড়ায় ব্যবহার করা শব্দগুলি থেকে তা বোঝা যায়। আটকৌড়ে (এঁটোকুড়ে) হল যে এঁটো কুড়িয়ে খায়। এবং বাটকৌড়ে হল যে বাট বা পথের খাদ্য কুড়িয়ে খায়। অর্থাৎ নগন্য প্রাণী। যমরাজের তাচ্ছিল্য-দৃষ্টি কুড়াতেই এমন প্রচেষ্টা।

কুলা বাজানোর প্রতীকটি সকলেরই পরিচিত। অনভিপ্রেত ব্যক্তিকে কুলার বাতাস দিয়ে বিদায় করার অর্থে, কুলা বাজাবার রীতি। দীপান্বিতা অমাবস্যার রাত্রির প্রভাত কালে, গ্রাম এলাকায় শিশু-কিশোরের দল এভাবেই কুলা বাজিয়ে ছড়া কাটতে কাটতে পাড়া পরিক্রমা করে। অলক্ষ্মীকে বিদায় দেওয়াই সেই লোকাচারটির উদ্দেশ্য। 

সেইভাবে নবজাত শিশুটির বালাই বা অমঙ্গল দূর করার জন্য, প্রতিবেশী শিশুদের দিয়ে কুলা বাজাবার রীতির প্রচলন হয়েছে।

আমাদের সমাজে এই আটকড়াই অনুষ্ঠান কিন্তু অর্বাচীন নয়। প্রাচীন সাহিত্যে এই লোকাচারটির উল্লেখ পাওয়া যায়। যেমন, ‘কৌতুকবিলাস’-এ আছে – “ষেটোরা ষষ্ঠীর পূজা, আটীকেড়ে করে রাজা, খই কড়ি মোহর ছড়ায়।“ 

তাহলে, দেখা যাচ্ছে, সেকালে রাজারাও আটকড়াই ছড়াতেন সন্তানের মঙ্গল কামনায়। তবে, তার সাথে কড়ি এবং মোহরও যে ছড়াতেন, তাতে তাঁদের বিত্তের ঘোষণাও থাকত খানিকটা। কিন্তু সাধারণ গৃহস্থের ঘরে ‘আটকড়াই’র সময়ে, টাকা-পয়সা ছড়াতে দেখা যায় না। বরং পরিবারের সচ্ছলতা অনুযায়ী তারা শিশুদের ভাল খাবার দেয়, কুলা বাজাবার পর।

আটকড়াই নাম নিয়ে কিছু মতান্তর আছে। ১. কেউ বলেন, জন্মের অষ্টম দিনে কড়াই খাওয়ান হয়, তাই একে আটকড়াই বলা হয়। ২. কেউ বলেন, শিশুর ভবিষ্যৎ সৌভাগ্যের কামনায় আটটি কড়ি দেওয়ার রীতি ছিল। সেই আট কড়ি পরবর্তী কালে আটকড়াই নামে পর্যবসিত হয়েছে। ৩. কারও মত, সমবেত শিশুদের আট রকমের কড়াই খেতে দেওয়া হয়, তাই আটকড়াই নাম। নাম এবং তার উৎপত্তির ইতিহাস নিয়ে, মাথা না ঘামালেও বিশেষ ক্ষতি নাই। কেন না, ইতিমধ্যেই সমাজ জীবন থেকে অনুষ্ঠানটিই যে মুছে যেতে বসেছে!


🍂

Atkarai - A Folk Ritual for the Newborn

Goddess Shashthi is known as the giver of children and the protector of infants. For this reason, she is worshipped to be blessed with a child. But after a child is born, there are various rituals of worshipping Goddess Shashthi for the protection and welfare of the newborn. 

This is widely seen in the Medinipur district. Ghat Shashthi, Ekushe Shashthi, Jal Shashthi, Sardeshi Shashthi are examples. On the sixth day after birth, Ghat Shashthi at the pond ghat. On the twenty-first day Ekushe Shashthi, at the northeast corner of the house. And at the age of twelve, Jal Shashthi puja, etc. In all pujas, a stone as a symbol of the mother goddess and a pestle (nora) as a symbol of the child are kept.

But it does not end with this puja. Wishing for the welfare of the newborn and good fortune in his future life, a folk custom is observed. Its name is 'Atkarai'. Somewhere on the day of Ghat Shashthi, somewhere else on the eighth day, this special festival is held.

On that evening, the children of the neighbours gather in the courtyard of the newborn's house or in front of the lying-in room. Then the housewife of that family gives them an old winnowing tray (kula) of the house. Holding the tray, the group of children keeps beating it loudly with sticks. At the same time they shout a rhyme - 'Atkoudi Batkoudre, is the boy well?'

The midwife from inside the lying-in room answers - 'Well'.

Then the boys jokingly say - 'Let the boy stay well. His father is black and ugly.'

In this way, eight times the exchange of questions and witty answers goes on between the midwife and the boys.

Instantly, due to continuous beating, the kula breaks. Then the boys throw that broken kula outside the house. But while throwing it, it must be thrown outside by crossing over the lying-in room. Then the housewife first pours some fried grains with peas in the courtyard. The boys scramble and eat them up joyfully. Then the housewife affectionately gives each boy his lap full of eight kinds of fried grains, sweets etc. 

This At-bhaja contains eight items - chickpea, moong, kalai, khesari, peas, flattened rice, puffed rice and khoi. Satisfied, the boys return home cheering. 

The rhyme chanted by the boys is symbolic. It can be understood from the words used. Atkoudi (Etokude) means one who eats leftover scraps. And Batkoudre means one who eats food from the path. That is, a worthless creature. It is an attempt to attract the contemptuous glance of Yama, the god of death.

The symbolism of beating the kula is known to all. It is the custom of winnowing to bid farewell to an unwanted person with the wind of the kula. On the morning after Diwali Amavasya night, groups of children in villages go around the locality beating kulas and chanting rhymes. The purpose is to bid farewell to Alakshmi, the goddess of misfortune. 

In the same way, to remove the evil or misfortune of the newborn, the custom of making neighbouring children beat the kula has been introduced.

This Atkarai ceremony in our society is not recent. Its mention is found in ancient literature. For example, in 'Koutuk Bilas' it is said - "The ladies worship Shashthi, the king performs Atikede, and scatters khoi, cowries and mohurs." 

So, it is seen that in those days even kings scattered Atkarai for the welfare of their children. But as they also scattered cowries and gold coins with it, there was also some display of their wealth. But in a common householder's home, scattering money during Atkarai is not seen. Rather, according to their means, they give good food to the children after beating the kula.

There are some differing opinions about the name Atkarai. 1. Some say, on the eighth day after birth, karai (peas) are fed, so it is called Atkarai. 2. Some say, there was a custom of giving eight cowries wishing for the child's future good fortune. That eight cowries later became Atkarai. 3. Some opine, since eight types of fried peas are given to the assembled children to eat, it is called Atkarai. Even if we don't worry much about the name and its etymology, there is no great loss. The fact is that, the ritual itself is disappearing from social life!

Post a Comment

0 Comments