দোলনচাঁপা তেওয়ারি দে
সময়
সময় কারও জন্য দরজা খুলে অপেক্ষা করে না, তবু তার পদচিহ্নে মানুষ স্বপ্ন বুনে। ঘড়ির কাঁটার ভেতর নীরবে জমে থাকে, হারানো বিকেল আর অসমাপ্ত কথা।
সময় শেখায়, সব পাওয়া স্থায়ী নয়, সব হারানোও শেষ নয়।
কখনো সে নদীর মতো বয়ে যায়, কখনো পাহাড়ের মতো স্থির মনে হয়।
শেষে বুঝি, সময় আসলে জীবনের সবচেয়ে নীরব অথচ সত্য ।
ব্রহ্মাণ্ড
রাত যত গভীর হয়,
ব্রহ্মাণ্ড তত বেশি নিজেকে প্রকাশ করে। তারার আলো বহু বছরের পথ পেরিয়ে এসে ছুঁয়ে যায়, মানুষের চোখ। মনে হয়, এই আলো শুধু আলোর নয়, বহু পুরোনো সময়ের স্মৃতি। ব্রহ্মাণ্ডের প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে সৃষ্টি ও ধ্বংসের গল্প। সেই গল্প শুনতে, শুনতে মানুষ বুঝতে শেখে, সে একা নয়, সে এই অনন্ত মহাবিশ্বেরই একটি ছোট্ট, অথচ অর্থপূর্ণ অংশ।
সবুজ
সবুজ মানে, শুধু একটি রং নয়, সে পৃথিবীর নীরব স্বপ্ন।
পাতার ভাঁজে, ভাঁজে সে জীবনের কোমল গান গেয়ে যায়। ক্লান্ত চোখে সবুজ এলে, মন হঠাৎ শান্ত নদীর মতো স্থির হয়। সবুজের স্পর্শে মাটি, মানুষ আর আকাশ নতুন করে বাঁচতে শেখে। তাই সবুজ মানে আশার ভিতরে লুকিয়ে থাকা অনন্ত জীবন।
(গদ্য কবিতা)
0 Comments