অরিজিৎ ভট্টাচার্য্য
বৃষ্টি বিকেল
বৃষ্টিস্নাত ভোর অবিরাম এই হেঁটে যাওয়া
ঘোর অমানিশা
মৃত মানুষের ভিড় চর্তুদিক
নিঝুম - স্তব্ধ বৃষ্টি বিকেল
দু-চোখ ঘুম ক্লান্ত
ঘন কালো মেঘ সরিয়ে
নিদ্রাহীন
এই মলিনতা।
ছায়াপথ
স্মৃতি মেদুরতার শ্রাবণধারা
হাতে হাত ঠোঁটে ঠোঁট
এ জন্ম ক্ষণস্হায়ী
বরফ বিছানো ছায়াপথ
ভাঙা পথ ধুলোমাখা
গোধূলি বিকেল
সন্ধ্যে নামলে
পাইন গাছ জুড়ে
জোনাকির জ্বলে ওঠা।
0 Comments