জ্বলদর্চি

পড়শী নগর-- ৯/বড়ামঠাকুর/চিন্ময় দাশ

পড়শী নগর-- ৯

বড়ামঠাকুর

চিন্ময় দাশ


অন্যান্য লোকদেবতাদের কথা বাদ দেওয়া গেল। কুদ্রা, চণ্ডী, কালুরায়, বনদুর্গা, কালুয়া ষাঁড়, সিংবোঙ্গা, সিনি, সীতাবালা – কত নামের কত বনদেবতাও আছেন আমাদের। ‘বড়াম’ তেমনই একজন। ইনি প্রধানত সাঁওতাল, কুড়মি, বাউরি, লোধা, হাড়ি, ডোম প্রভৃতি প্রান্তবাসীদের আরাধ্যা দেবী। যদিও বহু বর্ণহিন্দুকেও তাঁর পূজা করতে দেখা যায়।

তাঁর বড়াম নাম নিয়ে বহু মত আছে। আমাদের অভিমত – নিষাদ জাতিগুলির মধ্যে ‘আদি মাতা’কে পূজা করার রীতি ছিল। সেই ধারা বেয়ে এসেছে বড়াম-এর পূজা। আদিমাতা হিসাবে লোকসমাজে তাঁর নাম ছিল – বুড়িমা। তা থেকেই বুড়িমা – বড়মা – বড়াম, এভাবেই বর্তমান নামটির উদ্ভব বা বিকাশ হয়েছে। বড়াম প্রধানত সাঁওতাল সহ অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর দেবতা। 

অধিকাংশ এলাকায় মাকড়া পাথরের খণ্ডকে বড়ামের প্রতীক হিসাবে পূজা করা হয়। শালগাছ বা কয়েকটি গাছের তলায় তাঁর থান। সেখানে কখনও কখনও আরও কয়েকটি পাথরের খণ্ডও থাকে। সেগুলি মারাং বুরু, জাহের এরা, বোঙাঠাকুর ইত্যাদির প্রতীক। 

তবে, সারা বাংলায় মেদিনীপুর জেলা শহর একেবারে ব্যতিক্রম। শহরের সকল ছোট-বড় রাস্তায়, গলিপথে, তেমাথায় প্রকাশ্যেই দেবী বিরাজিত আছেন। অন্যত্র পাথরখণ্ডে দেবী পূজিত হন। কেবল মেদিনীপুর জেলা শহরে বড়ামের মূর্তি দেখা যায়। 

পূর্ণ মূর্তি, আবক্ষ মূর্তি এবং মুণ্ড মূর্তি- তিন রকম মূর্তিই আছে এই শহরে। মূর্তিগুলি মাটি কিংবা ঝামাপাথরে গড়া। মাটির মূর্তিগুলিতে প্রতি বছর নতুন করে মাটির প্রলেপ দেওয়া হত। সেগুলির প্রায় সবই এখন সিমেন্টে রূপান্তরিত হয়েছে।

মূর্তিগুলির মুখমণ্ডলে তিনটি বড় বড় চোখ, তীক্ষ্ণ নাক, আলুলায়িত কেশদাম, স্তনোন্নত বক্ষপট। কানে কুণ্ডল, মাথায় মুকুট। হালকা হলুদ রঙের শরীর জুড়ে অপরূপ স্নিগ্ধতা। পাথরের মূর্তিগুলি বা-রিলিফ রীতিতে খোদাই করে তৈরি করা। পূর্ণ বা আবক্ষ মূর্তিগুলি সবই দণ্ডায়মান অবস্থায়। পাথরের খোদাই করা মূর্তিগুলির পায়ের কাছে একটি চিতাবাঘের অবয়ব, এটি দেবীর ‘লাঞ্ছনচিহ্ন’। দেবীর অটুট শারীরিক গঠন, পোষাক ইত্যাদি প্রায় সবই আদিবাসী রমণীদের মত। মাটির তৈরি হাতি ঘোড়ার ছলন উৎসর্গ করা হয় দেবীকে। পূর্বকালে বাঘের ছলন দেওয়ার রেওয়াজ প্রচলিত ছিল। এখন আর নাই। 

বহু এলাকায় আবার একটু ভিন্ন চিত্র দেখা যায়। সেখানে মূর্তির বদলে, এইসব ছলনেই পূজা হয় বড়ামের। বড়ামের বাৎসরিক বিশেষ পূজাটি হয় পৌষের শেষ দিন বা ‘মকর সংক্রান্তি’ইতে।  কিংবা তার পরদিন, পয়লা মাঘ ‘আইখান দিন’-এ। ব্যক্তিগত বা পারিবারিক পূজা নয়, সর্বত্রই বারোয়ারি বা সর্বজনীন পূজা হয় দেবীর। শহরের পূজায় ব্রাহ্মণ পুরোহিত। গ্রামাঞ্চলে সাধারণত গ্রামের মোড়ল বা দেহরি পৌরোহিত্য করে থাকেন।

বড়াম পূজায় বলি দেওয়ার রীতি আছে। মহিষ, পাঁঠা, মোরগ, এমনকি শূকর বলির রীতিও আছে। কোথাও বলির পর পশুর মাথাটি দেবীর সামনে রেখে তার উপর একটি প্রদীপ জ্বেলে দেওয়া হয়। কোথাও আবার পশুটির এক টুকরো মাংস কেটে নিয়ে, পুড়িয়ে দেবীকে উৎসর্গ করা হয়। তার সাথে দেওয়া হয় এক মালসা মদও। সেইসব পূজায় সারারাত্রি ব্যাপী নাচগানের আসর বসে। মহুয়ার মাদকতা আর মাদলের সুরে মাতাল হয়ে যায় মানুষজন। 

বিশেষতঃ কমবয়সীদের মধ্যে বড়ামের পূজা উপলক্ষ্যে একটা আলাদা উন্মাদনা দেখা যায়। কোন কোনও এলাকায় যেমন বিশ্বকর্মা পূজার দিনে ঘুড়ি ওড়াবার ধুম পড়ে যায়, বড়াম পূজাতেও তেমনই। মেদিনীপুর শহরে এটি বেশি দেখা যায়। এই শহরে বড়াম পূজার পর, অনেকেই আর ঘুড়ি ওড়ায় না। 

শহরের পূজাগুলিতে নিম্নবর্গীয় এবং উচ্চবর্গীয় – হিন্দুদের উভয় অংশকেই অংশগ্রহণ করতে দেখা যায়। ফলে, এইসকল পূজায় কিছু ব্রাহ্মণ্য রীতিনীতিরও প্রতিফলন ঘটেছে। শহর এলাকায় দেবী হলেন দুর্গার আকৃতি ভেদ – জয়দুর্গা। 

অন্যত্র কেউ বিশ্বাস করেন, তিনি সবরকম রোগব্যাধি সহ আধি-ব্যাধির হাত থেকে মুক্তিদাতা। তিনি সন্তুষ্ট হলে সম্বৎসর সপরিবারে সুস্থ থাকা যায়। কারও কাছে তিনি অস্ত্রের দেবতা। শিকারের তীর-ধনুক-টাঙ্গি ইত্যাদিতে তিনি অধিষ্ঠান করেন। শিকারে বেরুবার আগে, বড়াম থানে গোবর-সিঁদুর-চাল দিয়ে পূজা দিতে হয়। আরণ্যক মানুষজনের বিশ্বাস, বনের হিংস্র পশুদের হাত থেকে তিনিই গৃহপালিত প্রাণীদের রক্ষা করেন। কেউ বা বিশ্বাস করেন, বড়াম হলেন গ্রামদেবতি, সার্বিকভাবে তিনিই গ্রামপালন করেন।

Baram Thakur

Leaving aside other folk deities. Kudra, Chandi, Kaluray, Bonadurga, Kalua bull, Singbonga, Sini, Sitabala – how many forest deities of so many names we have. 'Baram' is one such. She is mainly the worshipped goddess of marginal people like Santhal, Kurmi, Bauri, Lodha, Hari, Dom etc. Though many caste Hindus are also seen worshipping her.

There are many opinions about her name Baram. Our opinion – among Nishad communities there was a custom of worshipping 'Adi Mata'. The worship of Baram has come through that stream. As Adi Mata, her name in folk society was – Burima. From that Burima – Barama – Baram, in this way the present name has originated or developed.Baram is mainly the deity of Santhal and other tribal communities. 

In most areas a piece of Makra stone is worshipped as symbol of Baram. Under Sal tree or a few trees is her than. Sometimes there are a few more pieces of stone. They are symbols of Marang Buru, Jaher Era, Bonga Thakur etc.

However, in whole Bengal, Medinipur district town is completely exceptional. In all small-big roads, lanes, crossings of the town, the goddess is openly enshrined. Elsewhere goddess is worshipped in stone pieces. Only in Medinipur district town, idol of Baram is seen. 

Full idol, bust and head idol – all three types of idols. Idols are made of clay or Jhama stone. The clay idols used to be given a fresh coating of clay every year. Almost all of them have now been converted into cement.

On the face of the idols there are three big eyes, sharp nose, disheveled hair, raised breast. Earrings in ears, crown on head. The whole body is light yellow in color with wonderful softness. The stone idols are made by carving in bas-relief style. The full or bust idols are all in standing posture. Near the feet of the carved stone idols there is a figure of a leopard, this is the goddess's 'Lanchhan Chihna' (emblem). The goddess's sturdy physical structure, dress etc are almost all like tribal women.

Clay-made elephant-horse 'chhalan' are offered to the goddess. The earlier practice of offering tiger 'chhalan' is no longer there. 

In many areas again a slightly different picture is seen. There instead of idol, Baram is worshipped in these chhalans only. The annual special puja of Baram is held on the last day of Poush or 'Makar Sankranti' or on the next day 1st Magh 'Aikhan Din'. Not personal or family puja, everywhere it is barowari or public puja of the goddess. In town puja Brahmin priest. In rural areas usually the village head or Dehri does the priesthood.

There is a custom of sacrifice in Baram puja. Buffalo, goat, rooster, even pig sacrifice custom exists. Somewhere after sacrifice the animal's head is kept in front of the goddess and a lamp is lit on it. Somewhere again cutting a piece of meat from the animal, burning it, then it is offered to the goddess. With that one earthen bowl of liquor is also given. In those pujas all-night dance and song gatherings sit. People get intoxicated with the intoxication of mahua and the tune of madal.

Especially among the young, a separate craze is seen on the occasion of Baram puja. As in some areas there is a craze for kite flying on Vishwakarma Puja day, similarly in Baram Puja. It is seen more in Medinipur town. In this town after Baram Puja, many do not fly kites anymore.

In the town pujas both lower class and upper class – both sections of Hindus are seen participating. As a result, in these pujas some reflection of Brahminical rituals has also occurred. In town area the goddess is a form variation of Durga – Joy Durga. 

Elsewhere some believe she is the liberator from all kinds of diseases and mental-physical afflictions. If she is satisfied, one can stay healthy with family throughout the year. To some she is the deity of weapons. She resides in hunting bow-arrow-tangi etc. Before going out for hunting, one has to worship at Baram than with cow-dung-vermilion-rice. Forest people's belief is she protects domestic animals from wild beasts of the forest. Some believe Baram is the village deity, overall protects the village, Baram Devi.

🍂

Post a Comment

1 Comments

  1. আগের পর্ব গুলির লিঙ্ক পেলে ভালো হতো। কোথায় পাব?

    ReplyDelete