জ্বলদর্চি

১৮ জুলাই ২০২৬




আ জ কে র  দি ন 

18 July 2026

আজ, ভারতের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিন। তাঁর জীবন ও জীবন সংগ্রাম এ-যুগের নারীদেরও অনুপ্রেরণা দেয়।
আজ, কবি ও প্রাবন্ধিক বিষ্ণু দে-র জন্মদিন। তিনি ভাল চলচ্চিত্র সমালোচকও ছিলেন। 'স্মৃতি সত্তা ভবিষ্যৎ'
 বইটির জন্য ১৯৭১ সালে জ্ঞানপীঠ পুরস্কার পান।
আজ, নেলসন ম্যাণ্ডেলার জন্মদিন। আফ্রিকায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে  তাঁর লড়াই বিশ্ব-ইতিহাসে অমলিন। তিনি সামাজিক  ন্যায়বিচারের জন্য ৬৭ বছর ধরে লড়াই করেছিলেন। ১৯৯৩ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান।

নেলসন ম্যান্ডেলার জন্মদিনকে স্মরণে রেখে আজকের দিনটি নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক  দিবস হিসেবে পালন করা হয়। আজকের দিনে বিশ্ববাসীকে আহবান জানানো হয় যে, এই পৃথিবীর প্রতিটি ব্যাক্তির এই বিশ্বকে প্রভাবিত ও রূপান্তরিত  করার ক্ষমতা আছে।

আজ, বিখ্যাত উপন্যাস Pride & Prejudice -এর লেখিকা জেন অস্টিনের মৃত্যুদিন। 

১৯৪৭ সালে আজকের দিনে ভারতের স্বাধীনতা আইন ইংলণ্ডের রাজার রাজকীয় সম্মতি লাভ করে।

মনীষী উবাচ :
জীবন ক্ষণস্থায়ী। পৃথিবীর যত অহংকার  তা-ও ক্ষণিকের। তাঁরাই কেবলমাত্র মাত্র বেঁচে থাকেন যাঁরা অপরের সেবার জন্য জীবনপাত করেন।(স্বামী বিবেকানন্দ)
-----------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
-----------------------------------------------------
🍂

Post a Comment

0 Comments