জ্বলদর্চি

২০ জুলাই ২০২৬

আজকের দিন 
২০ জুলাই ২০২৬

আজ আন্তর্জাতিক দাবা দিবস। ১৯২৪ সালের আজকের দিনে ফ্রান্সের প্যারিসে বিশ্ব দাবা সংস্থা (FIDE) গঠিত হয়। দাবা খেলার প্রসার এবং বিশ্ব ঐক্যের প্রতীক হিসেবে ১৯৬৬ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে এই দিনটি উদযাপিত হয়ে আসছে।

১৯০২ সালে আজ বাঙালি শিশুসাহিত্যিক ও কবি সুনির্মল বসুর ঝাড়খণ্ডের গিরিডিতে জন্মগ্রহণ করেন। প্রধানত সরস শিশু সাহিত্য রচনাকেই সাহিত্যের মাধ্যম হিসাবে গ্রহণ করেছিলেন।শিশু সাহিত্যে তাঁর জনপ্রিয়তার মূলে ছিল ছন্দের চমৎকারিত্ব ও মিলপ্রয়োগের কুশলতা।

১৯৫০ সালে আজ ভারতীয় চলচ্চিত্র তারকা- অভিনেতা নাসিরুদ্দিন শাহ্-এর জন্মদিন।তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও তিনবার ফিল্মফেয়ার পুরস্কার জয়ী এই অভিনেতা মূলধারার হিন্দি চলচ্চিত্র এবং আর্ট ফিল্ম— দু'ধরনের চলচ্চিত্রেই তিনি অত্যন্ত দক্ষ অভিনেতা। 

এভারেস্ট জয়ী নিউজিল্যান্ডের  পর্বতারোহ এডমুন্ড হিলারী আজ জন্মেছিলেন।

১৮৩৩ সালের আজকের দিনে গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকার সাংবাদিক কাঙাল হরিনাথের জন্ম হয়।

১৯২৯ সালের আজকের দিনে বিশিষ্ট অভিনেতা রাজেন্দ্র কুমারের জন্ম হয়। আশিটিরও বেশি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে তিনি মোটামুটি জনপ্রিয়তা অর্জন করেন।
🍂
 ১৯২০ সালে আজকের দিনে রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী শ্রী শ্রীমা সারদা দেবী প্র‍য়াত হন।

বাঙালি ব্রিটিশবিরোধী বিপ্লবী বটুকেশ্বর দত্ত ১৯৬৫ সালে আজকের দিনে প্রয়াত হন। পরাধীন ভারতে তিনি এবং ভগৎ সিং ভারতীয় রাজনৈতিক জেলবন্দিদের সাথে নোংরা আচরণের বিরুদ্ধে ও রাজবন্দীর অধিকারের দাবীতে এক ঐতিহাসিক অনশনের উদ্যোগ শুরু করেন এবং তাদের জন্য কিছু অধিকার আদায়ে সক্ষম হন।

১৯৬৯ সালের আজকের দিনে  মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন প্রথম মানব হিসেবে চন্দ্রপৃষ্ঠে পা রাখেন। এই ঐতিহাসিক চন্দ্রাভিযানের সাফল্যকে স্মরণ করে প্রতি বছর ২০ জুলাই আন্তর্জাতিক মহাকাশ অনুসন্ধান দিবস উদ্‌যাপিত হয়।

 বাঙালি সঙ্গীতশিল্পী গীতা দত্ত ২৯৭২ সালে আজকের দিনে পরলোক গমন করেন। মূলত গত শতাব্দীর ৫০ এবং ৬০এর দশকে হিন্দি ছবিতে নেপথ্য সঙ্গীত এবং বাংলা আধুনিক গান গাওয়ার জন্য বিখ্যাত।

Post a Comment

0 Comments