নিউজিল্যান্ডের নর্থ আয়লানড এর নানা শহরে বেড়ানোর গল্প - ৩
কথাকলি সেনগুপ্ত
ফাঙ্গারাই (Whangarei)
পঁচিশে নভেম্বর, দুহাজার পঁচিশ এর সকাল। আজ আমরা নর্থ আয়লানড এর 'নর্থল্যান্ড' এর ফাঙ্গারাই নামের একটি শহরের দিকে চলেছি। শব্দ টি মাওরি; ওঁদের কাছে যে কোনও বন্দর তথা harbour হোল 'ফাঙ্গা'। যেমন অকল্যান্ড এর ওখানে 'ফাঙ্গা-মাতা' বন্দর টি।
তা বন্ধুদের মনে এই প্রশ্ন আসতেই পারে - 'ফ' যদি, তাহলে সরাসরি 'F' এর ব্যাবহার না করে ''Wh" কেন দেয়া?? ঠিকই ধরেছেন - আসলে মাওরি দের মধ্যে 'ফ' অক্ষর দিয়ে অনেক শব্দ রয়েছে। ইউরোপিয়ান মতে আবার ঐ অক্ষর টি একটু 'সতর্ক আর সাবধান' হয়ে উচ্চারণ করার দরকার আছে! এদিকে এঁদের তো কোনও লিখিত 'হরফ' ছিল না! তাই যখন ওঁদের ব্যাবহার করা শব্দ গুলোর translation করা শুরু হয়, 'ফ' কে 'Wh' দিয়ে বোঝানো শিষ্টাচার সম্মত বলে মনে করা হয়েছিল।
আবার আগের কথায় ফিরে আসি। ফাঙ্গারাই এতে যাবার পথটি বিখ্যাত সেই 'হারবার ব্রিজ' এর ওপর দিয়েই। সেটি পার হয়ে নর্থ এর দিকে এক্সপ্রেস ওয়ে দিয়ে দুই ঘন্টার মতন গেলে তবে গিয়ে ফাঙ্গারাই শহরটি আসে। তা পথে Welsford নামের একটি ছোট্ট শহর পড়ল। সেখানেই খানিক বিশ্রাম করে কফি / হট চকোলেট পান করে নিয়ে আবার যাত্রার পথে এগোনো হোল।
ফাঙ্গারাই শহরের শোভা ও মন কেড়ে নেবার মত। বন সম্পদ এর অ-পর্যাপ্ত, অনেক লগিং ট্রাক পথে নজরে এল যারা গাছের অংশ কেটে নিয়ে অন্যান্য শহরে বা ফেরি ঘাটের দিকে বয়ে চলেছে। তবে তা যথেষ্ট নিয়ন্ত্রিত ভাবেই করা হচ্ছে। আর পরিবর্তে সুন্দর ভাবে মেলানো মেশানো 'নেটিভ স্পিসিস' ই সাথে সাথে লাগানোর কাজ ও চলে। তাই ভারসাম্য আর সৌন্দর্য দুই ই বজায় থাকছে।
🍂
ছবি দিয়েছি, মনে হয় আমার ভ্রমণ প্রেমিক আর প্রকৃতি প্রেমিক বন্ধুদের ভালো লাগবে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আর সুপ্রভাত জানাই আমার সব বন্ধুদেরকে।
0 Comments