রাজর্ষি রায়
নিশ্চিত
আর পারছি না
এত নাটক
আর পারছি না
এত অভিনয়
আর পারছি না
এত ভয়াবহতা
আর পারছি না
এত একাকীত্ব
আর পারছি না
এত অহংকার
কিসের জন্য, কাদের জন্য
তুমি নিশ্চিন্ত হও।
🍂
হৃদয়পুর
আকাশ বাতাস ফেনিয়ে তুলে
মিথ্যে লেখার মকসো দিচ্ছি
আসল কথা লিখব বলে
একটুও কি ছুঁতে পারছি-
আমার তোমার সবার জীবন
এক সুতোতে বাঁধবো বলে
একটা নিগড় গড়ে তুলব
এক পৃথিবী আকাশ ভরে
আবার যখন সময় হবে,
সবাইকে আবার ভালোবাসবো
আমার মত অপলাপী
0 Comments