জ্বলদর্চি

দুটি কবিতা /অনিন্দিতা শাসমল

দুটি কবিতা 
অনিন্দিতা শাসমল

শহিদ দিবসে আপনাকে 


একটা প্রতিবাদী শিরদাঁড়ার খুব প্রয়োজন আজ।
গোবরডাঙা স্টেশনে গুলিতে গুলিতে ঝাঁঝরা আপনার শরীরের প্রতিটি রক্তবিন্দু একত্রিত হয়ে আবার জন্ম দিক আরেক এক বরুণ বিশ্বাসের। 
সারা রাজ্য আজ সুটিয়া হয়ে নারীর নিরাপত্তা বিঘ্নিত করতে উদ্যত।
পচনশীল এই সমাজে ,ধর্ষকদের রাজছত্র ভেঙে দিক আপনার মতো সোজা মেরুদন্ড ।
আপনার মতো আরো অনেক কণ্ঠ গর্জে উঠে উচ্চারণ করুন , বিশ্বকবির সেই অমোঘ লাইন--
"চিত্ত যেথা ভয়শূন্য,উচ্চ যেথা শির"...

🍂


 সুন্দরী হেমন্ত 

আলোর উৎসব শেষ হলে,
হিমনামা রাতে খোলা ছাদে বসে একদৃষ্টিতে তাকিয়ে থাকা--
শান্ত আকাশপ্রদীপের দিকে।

পাতলা চাদরের নিচে , শান্তির ঘুমশেষে ভোরের হিম মেখে পথে নামলে--
শিরশির হাওয়া ;
মেঠো পথের দুদিকে সবুজ ধানের শীষে সোনালী রঙের উঁকি--আগামীর ফসলসঙ্গীত যেন।

মাত ক'টা দিন ,তবুও বড়ো সুন্দর এই সময়..
বড়ো প্রিয় রূপসী বাংলার এই সুন্দরী ঋতু , হেমন্ত।

Post a Comment

0 Comments