জ্বলদর্চি

দুটি কবিতা/ উত্তীয় ভট্টাচার্য

দুটি কবিতা 
উত্তীয় ভট্টাচার্য


প্রাত্যহিকী

ঘুম নেই
এখন রাত বারোটা,
বাড়ি ফেরার শেষ ট্রামের ঢং ঢং শব্দে,
একটি 'অচেনা মেয়ের' ঘুম ভাঙ্গাতে সময় লাগছে।
 এখন প্রাত্যহিকী
' সাপ লুডো ' খেলা চলছে।
অচেনা পথে হেঁটে বেড়ানো 
কতগুলো ছায়া,
আর দেওয়ালে লেখা কতগুলো কাকতাড়ুয়ার নাম।
' ____ নের চেয়ারম্যান আমার চেয়ারম্যান '
আমাদের সংগ্রাম চলবেই।


🍂


সাপ্তাহিকী
 
সপ্তাহের সাতকাহনের এখন পর্ব এক।
তিন,তিন ,এক।
এখন শীতকাল,হালকা ধোঁয়াশা।
সঙ্গে ভেসে আসা রেস্তোরার থেকে পোড়া মাংসের গন্ধ,
আর দামি বোতলের খোলা ছিপি থেকে গড়িয়ে পড়া দামি পানীয়।
লাল,নীল,হলুদ গোলাপী 
নিওনের সাইনবোর্ড দেখাচ্ছে,
' আপনি নিমন্ত্রিত '।

এরপর বাকি 'ছয়ের' ব্যালেন্সশিট।

কোন অজানা ' পাঁচতারা ' হোটেলের বাজনার গান,
কোন অজানা ' শিল্পীর ' হাতে আঁকা ' সাদা কালো ' ছবি,
কোন 'জন্তুর'অসমাপ্ত মিলন।
ঘুম নেই।

Post a Comment

0 Comments