জ্বলদর্চি

দুটি কবিতা /সুবিৎ বন্দ্যোপাধ্যায়

দুটি কবিতা 
সুবিৎ বন্দ্যোপাধ্যায় 

জাহ্নবী 


আগুন সংক্রমণ প্রবণ।
যেমন কবিতা।

যদি পড়ে
সঠিক অনুপান ও জ্বরে।


পড়া শেষে
অনুষ্ঠান ছেড়ে 
বেরিয়েছিলেন সিনিয়র কবি, কী আক্ষেপ 
শোনানো গেল না তাঁকে।

সেই কবে... 

বললেন দাও মোবাইলখানা 
তুলে দেব কিছু বাছা ছবি আজ
পাঠের তোমার

বাগদেবী! 
এর বড় পুরস্কার কী বা আছে আর , 
বলগো তোমার করে!

🍂

Post a Comment

0 Comments