শঙ্কর ঘোষ
অনলাইন
শুধু মোবাইল দেশ সেবা
শিক্ষা এখন অনলাইন পরিসেবা আঙ্গুলের নাড়া নাড়ি করি বেশ
খাতা কলমের দিন শেষ ।
জ্ঞানী মানুষের স্বপ্নের মেলা
বোকা লোকের জন্য খেলা ।
অতীতের স্মৃতিগুলো দহন
বিস্মিতের শ্রেষ্ঠ উপায় পরিবর্তন।
বদলে যায় ভাষাহীন কথা
ঝলসে যায় প্রকৃতির প্রথা
ফিরি এক নীল নক্ষত্রে
মেতেছি কঠিন যুদ্ধ ক্ষেত্রে।
আগামী প্রজন্ম হয়েছে পুলকিত
ঘোঁচাও অন্ধকার জ্ঞানে আলোকিত।
মৃত্যু ঘটে সত্যের আকাশে
চোখে ঘুম অনলাইনের অনভাসে।
🍂
অবহেলা
সময়ে বুঝতে পারিনি জীবনের লক্ষ্য
পাশে থাকার মানুষটাকে উপলব্ধির শব্দে
সাগরের উত্তাল তরঙ্গে প্রবাহমান ছিলাম
ভুল বুঝাবুঝির টানে পেল বঞ্চিত ব্যথা।
মেঘের যখন গর্জন হয় তখন বুঝা যায় বৃষ্টি আসছে পূর্ণিমা যখন ফুটে ওঠে তখনই আলোক দেখা যায় অঙ্গন স্থলে।
মনের চোরাবালি তোমার জন্য কম্পন।
মনে জেগে ছিল পরিণয় সুখ অনুভবে,
সোনার খাঁচায় খুনসুটি প্রেম গৌরবে অনাবিল সুখ হৃদয় ছুঁয়ে নীরবতা
তোমার আমার ভালো-মন্দের বন্ধনে
পুরাতন করে অবহেলে গৃহের কোণে।
নতুনত্বের খোঁজে বেরিয়ে পেলাম আজ
প্রবঞ্চনা ,লাঞ্ছনা ,রচিত হৃদয় সম্মুখ পানে
0 Comments