জ্বলদর্চি

দুটি কবিতা /অরিজিৎ ভট্টাচার্য্য

দুটি কবিতা 
অরিজিৎ ভট্টাচার্য্য 

শূন্যতায় ঝুলে থাকা 

সব ফুরিয়ে এলেও 
কিছু কথা থেকে যায় 
ফুরিয়ে যাওয়ার মাঝে 
প্রাপ্তি টুকু বুকে ধরি 
আজীবন সব ফুরিয়ে যেতে দেখেও
ক্ষণে ক্ষণে জমা হতে থাকা গোপন দাহ
তুলে রাখি 
থাকা না থাকার মাঝে 
কেবল শূন্যতায় ঝুলে থাকা। 

🍂


হিমবর্ণ সকাল জুড়ে 
     
একে একে সমস্ত শব্দেরা ঝরে পড়ে
টের পাই 
হাতের স্পর্শ ফুরিয়ে এলে 
শব্দের একা হয়ে আসা 
হিমবর্ণ সকাল জুড়ে 
খাঁ খাঁ রোদ খেলা করে 

আমার বিষন্ন চেয়ে থাকা।

Post a Comment

0 Comments