কমলিকা ভট্টাচার্য
রোজ এই জ্বলদর্চি পত্রিকায় নানা গল্প, কবিতা, প্রবন্ধ প্রকাশিত হয়। কখনও কখনও একঘেয়ে লাগে। তাই ভাবলাম—আজ যদি একটু অন্যরকম কিছু করা যায়! একটু ধাঁধা, একটু ব্রেইন-স্টর্মিং, একটু খেলা।
চলুন, আজ আপনি শুধু পাঠক নন—একজন অংশগ্রহণকারী।
শর্ত খুব সামান্য:
কলম নিন। কাগজ নিন। দ্রুত লিখুন। বেশি ভাববেন না। ধাপ এড়াবেন না।
শেষে আপনার খাতাই আপনাকে এক গোপন সত্য জানাবে।
ধাঁধা–নির্দেশ
ধাঁধা ১
এক অঙ্কের এমন একটি সংখ্যা লিখুন, যাকে ৯ দিয়ে গুণ করলে ফল দুই অঙ্কের হয়।
ধাঁধা ২
গুণফলের অঙ্ক দুটো যোগ করুন যাতে আবার নয় হয়।
ধাঁধা ৩
যোগফল থেকে ৫ বিয়োগ করুন।
ধাঁধা ৪
এবার সংখ্যাটিকে ইংরেজি অক্ষরে বদলান—
১=A, ২=B … ২৬=Z
অক্ষরটি লিখে রাখুন।
ধাঁধা ৫
এই অক্ষর দিয়ে একটি দেশের নাম লিখুন।
ধাঁধা ৬
দেশের নামের শেষ অক্ষর দিয়ে একটি প্রাণীর নাম লিখুন—প্রাণীটি লাফাতে ভালোবাসে।
ধাঁধা ৭
প্রাণীর নামের শেষ অক্ষর দিয়ে একটি ফলের নাম লিখুন—যে ফল নাকি ডাক্তারকে দূরে রাখে।🍂
এবার একটু থামুন।
আপনার খাতায় কি লেখা?
Denmark?
Kangaroo?
Apple?
মিলে গেলে অবাক হবেন না। এখানেই খেলাটা শুরু।
অক্ষরের খেলা
আগের ধাপগুলো মেনে আপনি ইতিমধ্যে তিনটি শব্দ লিখেছেন—একটি দেশ, একটি প্রাণী, একটি ফল।
এবার সেখান থেকেই অক্ষর তুলবেন।
১) ফলটির প্রথম দুটি অক্ষর লিখুন।
২) প্রাণীর নামের ষষ্ঠ অক্ষরটি লিখুন।
৩) ইংরেজিতে আমাদের দেশের নামের প্রথম অক্ষরটি লিখুন।
৪) ফলের নামের চতুর্থ অক্ষরটি লিখুন।
৫) বাঙালির প্রিয় “খাবার”-এর ইংরেজি শব্দের প্রথম অক্ষরটি লিখুন।
৬) এবার প্রাণীটির শেষের দুটি অক্ষর লিখুন।
৭) ইংরেজিতে “ভালোবাসা” শব্দটি যে অক্ষর দিয়ে শুরু, সেটি লিখুন।
সব অক্ষর পাশাপাশি লিখে ফেলুন। থামবেন না।
এবার তাকান।
কিছু চেনা লাগছে?
অক্ষরগুলো জুড়ে পড়ুন।
APRIL FOOL
শেষ কথা: জীবনের গোপন সত্য
আপনি সব নিয়ম মেনেছেন।
একটাও ধাপ এড়াননি।
সব নির্দেশ ঠিকঠাক অনুসরণ করেছেন।
তবু শেষে কী হল?
একটু মিষ্টি বোকামি।
কারণ জীবনের ধাঁধাটাও ঠিক এমনই।
আমরা নিয়ম মেনে, হিসেব কষে, ভেবে-চিন্তে এগোই—
তবু শেষে বুঝি, জীবন আমাদের নিয়ে নিজের মতো খেলেছে।
তাই আজ হেসে ফেলুন।
পাশের মানুষটাকেও হাসান।
হ্যাপি এপ্রিল ফুল!
4 Comments
কিছু বোকা থাকা ভালো
ReplyDeleteবোকা হয়ে আনন্দ পেলাম। ভালো লিখেছেন।
ReplyDeleteBah! ei rokom abhinobo bhabe boka bene darun lagche.
ReplyDelete😛
ReplyDelete