জ্বলদর্চি

কবি অরুণ দাস-এর চূর্ণীকে লেখা চিঠি/পারমিতা রায়

কবি অরুণ দাস-এর চূর্ণীকে লেখা চিঠি
পারমিতা রায়


কবিতার কবি অরুণ এর উদ্দেশ্যে লেখা কিছু কথা, এই পাতাটিতে তুলে ধরলাম নিজের সহজ ভাষায়।
     চুণীকে লেখা চিঠি পড়ে খুব ভালো লাগলো। বেশ সাবলীল, সহজ, সুন্দর ভাষায় লেখা নতুন z প্রজন্মের উদ্দেশ্যে লেখা কবিতা গুলি বেশ মন ছুঁয়ে গেল। কবি অরুণ এর লেখা ভালোবাসার উপর কবিতা প্রকৃতির সৌন্দর্য নিয়ে কবিতা এগুলি পড়ে খুবই আগের আবেগ প্রবণ হয়ে পড়েছিলাম। কবি অরুণ পরম চেতনার পথপ্রদর্শন করলেন তারই জেড প্রজন্মের কবিতার মাধ্যমে। "তুই যেন খেয়ালহীন কুয়াশায় নেমে আসা সন্ধ্যের হাত" এই কবিতাটি পড়ে মুগ্ধ হয়েছি, এবং আমি চেন্নাইবাসী হয়েও এবং চেন্নাইয়ের গরম আবহাওয়াতেও শীতের আমেজ অনুভব করতে সক্ষম হয়েছি। আর এই কবিতাটি পড়ে মেঘহীন সূর্যালোকে ভরা রৌদ্রের ভরা আকাশে যেন মনে হচ্ছিল মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, আর মনে হচ্ছিল যেন আমি বাংলার বুকে শীতের আবেগ এবং আনন্দ অনুভব করতে সক্ষম হয়েছি।
    আর কবি অরুণ এর লেখা "তোমাকে লিখি শুধু স্পর্শে নয় অনুভবে ও ভালোবাসা যায় "এই কবিতাটি যেন নতুন যুগের যুবক যুবতীদের প্রেমের আবেগকে সুন্দরভাবে সহজভাবে তুলে ধরেছে, তার লেখনীর মাধ্যমে।🍂
    হৃদয়ে লেখা ডায়েরির পাতা থেকে মনে দাগ কেটে যাওয়া প্রেমের এই কবিতাটি সত্যিই ভালোবাসার আবেগ তৈরি করেছে, পাঠক পাঠিকাদের মনের অন্তরালে।
    এক বাক্যে বেশ নতুনত্ব রয়েছে তার কবিতাগুলিতে মনে হচ্ছে বারবার পড়ি।
    কবিতাগুলি পড়ে আমার মনে ভাব, অভিব্যক্তি দেয়ালে তুলে ধরলাম। কবি অরুণে লেখা পড়ে ভালো লাগলো আর সেই ভালোলাগা এখানে তুলে ধরলাম কিছু কথায়, কিছু শব্দের মাধ্যমে। ভীষণ সুন্দর লাগলো লেখা গুলি পড়তে, এক অদ্ভুত ধরনের অনুভূতি হচ্ছিল ছন্দের মিল খুজতে গিয়ে কবিতার মধ্যে বেশ একটা নতুন প্রজন্মের জাঁকজমক এবং ঝলমলে ভাব অনুভব করতে পারছিলাম কবিতাগুলি পড়ার সময়, তাই প্রত্যেকটা লাইন বারবার পড়ছিলাম এবং এখোনো পড়ছি, আর নতুনত্ব অনুভব করছি।
    বেশ ভালো লাগছে নতুন ধরনের ছন্দবিহীন এই কবিতাগুলি পড়তে।
    আমার মতো কবিতা পাগল প্রবাসী বাঙালি মহিলার কাছে কবি অরুণের লেখায় কবিতাগুলি বেশ মনে দাগ কাটা কবিতা। বেশ এক ছন্দের মাধুর্য আছে কবির এই প্রতিটি কবিতার মধ্যে। কবি অরুণ এর কবিতা গুলি হল আন্দোলনকারী নতুন ধারার কবিতা z প্রজন্মের কবিতা। এই কবিতাগুলি এক নতুন ধারার কবিতা। যা পড়তে খুবই ভালো লাগছে। কবি অরুণ এর এই কবিতা গুলি, অন্তমিল, ছন্দ, বিষয়ভিত্তিক কবিতাগুলিকে বাদ দিয়ে সত্যিই এক নতুন ধরনের আন্দোলনকারী কবিতা যা নতুন ধারার কবিতাগুলিকে পাঠক পাঠিকাদের কাছে তুলে ধরেছে, নতুনত্ব এর সাথে। প্রচলিত ছন্দ মিলানো একঘেয়ে কবিতার থেকে বাইরে বেরিয়ে এসে কবি এক নতুন ধারার বিষয়হীন, গদ্য কবিতার, সৃষ্টি করেছে তার লেখনীর মাধ্যমে। এবং সাহসিকতার সাথে পাঠকদের কাছে তুলে ধরেছে তার লেখা এই আন্দোলনকারী ছন্দবিহিন, একঘেয়েমি থেকে বেরিয়ে আসা কবিতাগুলি। জলদর্চির কাছেও আমি কৃতজ্ঞ কারণ এই জলদর্চির হাত ধরেই কবি অরুণ তার নতুন প্রজন্মের গদ্যশীল, ছন্দবিহীন কবিতাগুলি তার পাঠকদের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছেন। নতুনত্বকে স্থান দেবার জন্য জন্য ধন্যবাদ জানাই জলদর্চির প্রেক্ষাপটকে, সম্পাদককে অর্থাৎ ঋত্বিক বাবুকে।
     তিনিও সবসময় নতুন কবিদের লেখকদের লেখিকাদের সম্মানের সাথে এগিয়ে যেতে সাহায্য করে এবং উৎসাহিত করেন।
    তরুণীকে লেখা চিঠি এই লেখার মাধ্যমে কবি প্রেম ভালোবাসার এক নতুন গাথা রচনা করেছেন। চুণীর প্রতি যে ভালবাসা তার চিরদিন ছিল তার প্রকাশ ঘটেছে এই কবিতার মাধ্যমে।
   এই লেখাটিতে কবি তার ছেঁড়া ছেঁড়া স্মৃতির মালা গেঁথেছেন।
   কবি তার কবিতার মাধ্যমে তার প্রেমিকার আগমনের রোমাঞ্চকর স্মৃতিচারণ করেছেন এবং তা তার পাঠক পাঠিকাদের কাছে তুলে ধরেছেন।
    দুঃখের হোম অগ্নি শিখায় কীভাবে জ্বলে ওঠে প্রেমের দ্বীপ, তার বিশ্লেষণ জানিয়েছেন কবি এই কবিতার মধ্যে।
     প্রেমের গভীর নান্দনিক দর্শন প্রকাশিত হয়েছে এই কবিতায় কবির কলমের ছোঁয়ায় এক নতুনত্বের মাধ্যমে যা পড়তে বেশ ভালো লাগছে। কবি অরুণ দাস তার এই "চুণীকে লেখা চিঠি" কবিতার মাধ্যমে তার গভীর প্রেম নিবেদন করেছেন, এবং তার প্রেমের দ্বারা উজ্জ্বলিত প্রদীপ শিখার আলো, কালো রাতের অন্ধকারকে কিভাবে দূর করছে, সেই অভিব্যক্তিকে এবং বিবরণীকে তুলে ধরেছেন, নতুন এক ছন্দবিহীন, গদ্য কবিতার মাধ্যমে। কবি অরুণ দাসের লেখা কবিতাগুলি পড়ে নিজের মতামত এবং বক্তব্য এই দেয়ালে আমি রাখলাম।
    আমার ছোট্ট একটি লেখা দিলাম এখানে...............
    কবি অরুণ এর Z প্রজন্মের কবিতা গুলি সত্যিই মনোমুগ্ধকর।
   এ যেন একই ছন্দমিলানো কবিতা থেকে বেশ আলাদা, পল্লী বেশ মনে হয় চলছে বেশ ভাবনা বিহীন পথে, নদীর এক ভাবনা বিহীন স্রোতে।
   বেশ লাগছে নিরন্তর ছন্দ বিহীন কবিতার অজানার দেশে পথ চলতে।

Post a Comment

0 Comments