ব্রহ্মসূত্র -- শঙ্কর মতানুসারী প্রস্থানত্রয়ের একটি
পর্ব ১১
প্রীতম সেনগুপ্ত
প্রস্থানত্রয়ের অন্যতম হলো ভগবদ্ গীতা। গীতা কি বেদব্যাস প্রণীত? এ বিষয়ে স্বামী বিবেকানন্দ জানাচ্ছেন ---‘বেদব্যাস নামে পরিচিত অনেকে ছিলেন, তন্মধ্যে বাদরায়ণ ব্যাস বা দ্বৈপায়ন ব্যাস -- কে ইহার প্রণেতা? ব্যাস একটি উপাধি মাত্র। যিনি কোন পুরাণাদি শাস্ত্র রচনা করিয়াছেন, তিনিই ‘ব্যাস’ নামে পরিচিত। যেমন বিক্রমাদিত্য -- এই নামটিও একটি সাধারন নাম। শঙ্করাচার্য ভাষ্য রচনা করিবার পূর্বে গীতাগ্রন্থখানি সর্বসাধারণে ততদূর পরিচিত ছিল না। তাহার পরেই গীতার সর্বসাধারণের মধ্যে বিশেষরূপে পরিচিত হয়। অনেকে বলেন, গীতার বোধায়ন-ভাষ্য পূর্বে প্রচলিত ছিল। এ-কথা প্রমাণিত হইলে গীতার প্রাচীনত্ব ও ব্যাসকর্তৃত্ব কতকটা সিদ্ধ হয় বটে, কিন্তু বেদান্ত দর্শনের যে বোধায়ন-ভাষ্য ছিল বলিয়া শুনা যায়, যদবলম্বনে রামানুজ ‘শ্রীভাষ্য’ প্রস্তুত করিয়াছেন -- বলিয়াছেন শঙ্করের ভাষ্যের মধ্যে উদ্ধৃত যে ভাষ্যের অংশবিশেষ উক্ত বোধয়ন-কৃত বলিয়া অনেকে অনুমান করেন, যাহার কথা লইয়া দয়ানন্দ স্বামী প্রায় নাড়াচাড়া করিতেন, তাহা আমি সমুদয় ভারতবর্ষ খুঁজিয়াও এ পর্যন্ত দেখিতে পাই নাই। শুনিতে পাওয়া যায়, রামানুজও অপর লোকের হস্তে একটি কীটদষ্ট পুঁথি দেখিয়া তাহা হইতে তাঁহার ভাষ্য রচনা করেন। বেদান্তের বোধয়ন-ভাষ্যই যখন এতদূর অনিশ্চয়তার অন্ধকারে, তখন গীতাসম্বন্ধে তৎকৃত ভাষ্যের উপর কোন প্রমাণ স্থাপন করিবার চেষ্টা বৃথা প্রয়াসমাত্র। অনেকে এইরূপ অনুমান করেন যে গীতাখানি শংকরাচার্য প্রণীত। তাঁহাদের মতে-- তিনি ইহা প্রণয়ন করিয়া মহাভারতের মধ্যে প্রবেশ করাইয়া দেন।’
’THE IMPACT OF VEDANTA ON INDIA'S POPULAR RELIGIONS’ এই শিরোনামে স্বামী রঙ্গনাথানন্দজী জানাচ্ছেন ---‘Among these indigenous religions, three are particularly important, both as to philosophy, tenets, and long history and as to the number of adherets involved. These are Vaishnavism, adoring Vishnu or his incarnation, Rama or Krishna, as the Deity; saivism, adoring the Diety ; and Saktism, adoring Sakti, the Devine Mother has the primal divine energy as the Diety.
Among these, Saivism and Saktism are practically one, as both the dieties are objects of worship in each of them. These dieties and incarnations have been the objects of worship for millions and millions of the people of India during these two to five thousand years. These religions have not remained the same during all these millenia of history. They have undergone changes --- even profound changes --- in their every aspect, in theological structure as much as in their mythology and ritual.
Their contact with the raitional philosophy of the Upanishads gave rise to the changes in their theology, while this orientation, in turn , produced relevant changes in their mythology and ritual. This story of the peaceful evolution of the Indian religions under the stimulus of a lofty philosophic thought, and in response to changing cultural situations, is one of the most impressive chapters in the history of religion. Through this process, primitive forms of religion were allowed to grow and develop into highly spiritual religions without getting smothered by more advanced ones. ( The spiritual life of the Indian people, Swami Ranganathananda )
0 Comments