তিনটি কবিতা
পারমিতা রায়
সম্প্রীতির রাখি
তোর হাতেতে রাখি বাঁধবো
হাত বাড়ানা ভাই,
এমন দিনটি আসবে না রে
মেলবন্ধনে পাই l
পূর্ণিমা চাঁদ আলোক ঢেলে
জগৎ করে আলো,
রাখির বাঁধনে বাঁধব তোরে
ঘুচাবে
দেশ : ভারত
বুকের ভেতর অনুভূতির প্রবল স্রোত আলোড়ন তোলে; তার ঢেউ কাছে ঘনিয়ে আসে।
কিছু দৈত্যের মতো ফুঁসে ওঠে,
কিছু ভাটার টানে নিচু হয়ে ফিরে যায়, আর দুটোই আমায় ভাসিয়ে দেয়।
আমার ভাবনারা ডানা মেলে, তাদের উড়ান থামে না।
আর আমি যুগের পর যুগ উদাস হয়ে থাকি।
তার ঘূর্ণি সামলাতে না পেরে,
আমার মন ঘুরে বেড়ায়, তার গভীরতা মাপতে চায়।
ভাবনার উড়ান অবিরাম।
অতীত স্মৃতির দমকা হাওয়া
আমার মস্তিষ্ককে আচ্ছন্ন করে ফেলে।
অতীতের ঘটনার এক সিনেমা শুরু হয়,
আর আমি হয়ে যাই এক নির্বাক দর্শক!
কিছু লাল সংকেতের মুখোমুখিও হই!
আমার চোখে বৃষ্টি নামে।
আমি বাকরুদ্ধ হয়ে যাই।
আমার গলা বুজে আসে।
সাগরের ঢেউ যেন আমায় গ্রাস করতে চায়,
তবু কখনো শৈশবের দৃশ্য মনে করে হেসে ফেলি।
এই সাগরের রং আমার অজানা।
আমি শুধু একটা লাইফ জ্যাকেট পরে ভেসে চলি,
আর প্রতিবার নিরাপদে পার হয়ে আসি।
"শুধুই নিষেধ ,বারণ "
ধরো যদি হঠাৎ করেই
হয় আমাদের দেখা,
দুজনেই তখন বৃদ্ধ হয়েছি
মুখে আঁকিবুঁকি রেখা।
মুখোমুখি হয়েও নীরাবতা ধারণ,
মাঝখানে হাজার নিষেধ বারণ।
হয়তো তখন মেঘ উঠেছে
দমকা হাওয়ার বেগ,
উড়ছে আঁচল, খুচরো চুল
ভালো লাগার আবেগ।
এইযে দেখার নেই তো কোনো কারণ,
তবুও যে আজ লজ্জা পাওয়া বারণ।
হাতটা যদি ধরতে চাই
সেটাও হবে বারণ,
নতুন করে প্রেমে পড়া
নতুন করে ভালবাসার পথ চলা, শুরু
বারণ সবই বারণ।
জানি তুমি অন্য সুতোয়
আমিও অন্য কারো,
হয়তো দুজনেই বলতে চাই
অনেক কথা আরো।
নীরব মনে চলবে শুধুই
পুরানো মধুর স্মৃতি চারণ,
সে সব কথা তবু্ আজ মুখে আনা বারণ।
হয়তো দুজনেই জীবনে সুখি,
হয়তো বা নয়,
কিংবা ভুলে গেছি দুজনেই
সুখ-দুঃখের সমম্বয়।
আনন্দমুখর এ জীবন,
আশা ভরসা অন্তহীন।
হাসিমুখ দুজনের নিপুণ অভিনয় অকারণ,
আপস করেছি কত, জানানো যে বারণ।
শিরোনাম : সম্প্রীতির রাখি
তোর হাতেতে রাখি বাঁধবো
হাত বাড়ানা ভাই,
এমন দিনটি আসবে না রে
মেলবন্ধনে পাই l
পূর্ণিমা চাঁদ আলোক ঢেলে
জগৎ করে আলো,
রাখির বাঁধনে বাঁধব তোরে
ঘুচাবে মনের কালো l
তোর ছায়াতে বিরাম পাবো
সুরক্ষা পাবো আমি,
ভাইয়ের হাতে বোনের রাখি
শক্তি জাগাবে স্বামী l
ভাই ও বোনের ভালোবাসা
শুধুই রক্তে নহে,
সকল জাতির ঐক্যে রাখা
প্রীতির বার্তা কহে l
স্বদেশী যুগে রবি ঠাকুরের
মিলন সৃষ্টি দেশে,
সম্প্রীতির গান গাইল সবে
রাখিবন্ধনে এসে l
0 Comments