নিমাই জানার তিনটি কবিতা
অবিশুদ্ধ শ্মশান, প্রো থাইল্যান্ড জেন্দাবেস্তা ও নাক্ষত্রিক ঘোড়াদের ওভারিয়ান প্যাকেট
স্কোর ইন্ডিয়া ভাইব্রেটার রখক্সিউল্যা ভালাল্লা কলিং , আনকোরাপটেড ফরমেটে দরজার ভেতরে জিওগ্রাফিক প্যানেল ডিভাইসনে ক্যানিয়নের গভীরতা মাপতে পারেন , তিন দিন মরচে এলইডি থেরাপির আলট্রাসনিক ওভারিয়ান সিস্ট কেটে যান্ত্রিক দরজার নিচে গোল হয়ে শুয়ে আছে পাহারাদার সাপের ছাল মুখে পুরে , বাটার ফ্লাই কিস প্রো এন্ড বেবি ব্রেস্ট ট্রিমার ৩৬ ইঞ্চি সেভিং ওম্যান পৌরাণিক দড়ির নিচে লাফাচ্ছে কালো মাকড়সার ধনাত্মক বীজ ,নৌহ শ্মশানে কে কালো কালো অন্ডকোষের বাচ্চার ভেতর যন্ত্রণাদায়ক একটি ঝাঁকড়া চুলের মতো সোপিনিকেশানে তাজ্জব ক্ষুর দিয়ে কাটবে বিশ্বস্ত ঘোড়াদের নলি ,প্রো থাইল্যান্ড কবরের ঢাকনা খুলে পাউচ পাউণ্ড প্যাকেট থেকে বের করবো মেয়াদোত্তীর্ণ জবাই করা মাংসের থলি , কোন বিশ্বাসঘাতক বিশ্বামিত্রকে তিন দিনের বেশি উলঙ্গ রঙ্গমশাস্ত্র দেখাতে পারেননি , আমাদের তেত্রিশ কিউসেক সহজসাধ্য জেন্দাবেস্তা মিথ্যা ০ কালো কটকটে ফিমেল আঙ্গুর থোকার মতো ঝুলছে, গোলাপি রঙের থুতু চটকানো তিনটা কফের সিরাপ , বৈদুর্য মনির মতোই আমি পচা হাতল ওয়ালা চামড়া বিক্রি করে খাই সারারাত উদ্বাস্তু হয়ে যাই নষ্ট ফোঁড়ার নিচে বসে থাকে আমাদের জন্মান্ধ পিতার খুলি , ড্রয়ার খুলে তিব্বতের দিক থেকে ফিরে আসি বজ্রাধানের মতোই মাথাহীন অপরাজিতার অপদেবতার আনসেলি ফেয়ারি মর্তের বুকস্টোরে , হ্রিং হ্রিং ইস্পাত কারখানার তালব্য ধ্বংসাত্মক তিনটি শিরচ্ছেদবর্ধক কোন কেশরের সালসা , মিথ্যা করেই আমার সমস্ত থ্রি ডেটস ভাউচার বিধ্বস্ত বাড়ি উলঙ্গ শরীর শুঁয়োপোকার আই পি টিভি অনলাইন প্লেয়ার লিস্ট থেকে বেরোচ্ছে আমার উচ্ছিষ্ট কামুক রাক্ষস ,হাইরিস্ক উচ্চ রক্তচাপ যাজন পরাবৃত্তের ধর্মান্তরিত অপদেবতা নিয়ে এসো নষ্ট সাধকদের কারখানার ফ্লাইং সুতোর গলায় , গলে পড়বে কনুই মর্তের জুতোও সূর্য তৈরির দেবী, বিরিয়ানির হাড়ের মতোই আমি ধ্বংসাত্মক কেবিনে মৃতদেহের উনুন মুখের ওপর প্রস্রাবের শুকতারা রহস্য পুঁতে দিচ্ছি আমার জরায়ুর ফিটাল সাত কিউটেনাস দিয়ে , উড়ে যাচ্ছে ওমেগা শ্রীকৃষ্ণের যুক্তাক্ষর দি শ্যাডো অফ লিবার্টি যজ্ঞের মিষ্টি তান্ত্রিক মার্কা ফেস্টিভ আইজিএম অনুচক্রিকা নিয়ে নরকে যাচ্ছেন , গণিকারা আসলেই আমাদের ৬ষ্ঠ পৌরপিতা হচ্ছেন
🍂
হাইব্রিডাইজড জরায়ুর গর্ভপাত ট্রে , সেন্টিলিন স্পা ও গুপ্ত রোগের পান্ডব রহস্য
পিটবল সিলভার প্রো অ্যান্ড বি এফ কে কম্বো বডি গ্রুমি ডিজাইন ফর কাপল স্ট্রীটের অবতারদের মতোই আমার সিরোসিস অব লিভারের আলসারেশান মনোলিলিথ ঘোড়ার আস্তাবল অ্যাম্বুলেন্সের চাকা কফিনের বাইশটা পেরেক চর্মরোগের মতোই উচ্চ রক্তচাপজনিত শীত বিকার আজটেক পুরাণ টোপোনিন পজিটিভিটি ঋনাত্মক চামড়ার মতোই পান্ডব রহস্যের ঘটোৎকচ একসাথে ডি হাইব্রিডাইজেশন কালো আপেলের গুপ্তরোগের পরম কেন্দ্রিক কর্কটক্রান্তীয় উনুন থেকে গুহা রহস্যের কোনিয়াম মুখ কামোদ চক্রাকার ঘৃতাহুতি যজ্ঞ উপাসনা কেন্দ্রে লিঙ্গবর্ধক গাছ পুঁতে দিচ্ছে সেন্টিলিন তারকাদের মতো , আমাদের সমস্ত ভিকিংস হ্যাশট্যাগ ভালাল্লা কলিং এর থ্রি ডে এক্সপেয়ারি একটি ভাইব্রেটার দুটো শুঁয়োপোকার চিতা রহস্য পেরিয়ে যাওয়ার খেয়া তর্পণ নদীতে রক্তাক্ত জরায়ু মুখে ওৎ পেতে বসে আছে গর্ভপাতের ট্রে তে থাকা রাক্ষসের মতো , এটা ঠিক ভাইব্রেটরের মতো যন্ত্রাংশ নদী বিশ্বামিত্র লালা তৈরি অগস্ত্যের মতো , বোরোসিল কাঁচের মাথা তৈরি পিন্ডের মতো যন্ত্রদানবের গরুড় পুরাণের মতো ৩০০ সহস্রাব্দ আমার জন্ম তিথির তিন সেকেন্ড নিচে দুলছে রক্ত তিনটি সেবিকাদের পাছার ২৯ তম লক্ষ কোটি মাংস , এভাবেই আমাদের রেড লাইট এরিয়ায় ডাউন সিনড্রোম দেখা যায় বিলাসবহুল রিজেনারেশন রকমারি কটকটে চোখে দাঁড়িয়ে আছে তিনটি তেলাপিয়া রক্তের মতোই হাইজেনবার্গ ফাইন কাটলেট ওমেগা ফ্যাটি অ্যাসিড রক্ত ভর্তি তিনটে হাইড্রো ফিনলের মতো অশ্বগন্ধার ২৯ তম অবতারের পায়ুদ্বারের মাংস, উবু হয়ে বসে ১০ মিনিট ক্লিনিক্যাল কোগেল ব্যায়াম নিষিদ্ধ হয়েছে এই বন্ধ্যাকালীন স্বর্গের দৈত্যপুরে , আপনি ক্লিন সেভ যত্ন সহকারে শপ নাও অপশনে ক্লিক করুন আর রাতের নির্জন বিছানার নিচে উপভোগ করুন একটি কোরিওগ্রাফিক ড্যান্স বারের বর্ধিত ক্ষুদ্রান্তের চামড়া ও গথিক টারপেনটাইম মিউসিলেজ মাথার নর্তকী হাড় , এখান থেকে ঠিক সমুদ্রের ইউটোপিয়া যান্ত্রিক কেবিনে ফটো সিন্থেটিক ওভারডোজ ক্লোজ সার্কিট ক্যামেরায় মৃত্যু তান্ত্রিক অন্তর্বাস পাল্টাচ্ছে তিনটি সহজিয়া দাম্পত্য পরী , হে অন্ত্র যুদ্ধাপরাধীদের ডোবিউট্রেক্স ইনজেক্ট করো আমিশাষী দাঁতে
প্রিমিয়াম ঔষধ শিল্প , বয়ঃসন্ধিকালীন চুল্লি ও এন ফাস্টিং পরমায়ু রিসার্চ সেন্টার
ব্রেকিয়াল ঘোড়ার মতোই আপনি হোমোসেক্সুয়াল জুয়েলারি দ্রব্য উপভোগ করতে পারবেন , অগ্নিখাদকদের তৈরি চরু রসের চর্বিত মেদ ভক্ষণের চর্বি গুণাঙ্ক ভরদ্বাজ বৈশিষ্ট্যের মতোই জমদগ্নি রহস্যের আলখাল্লা পরা আয়ু শেষের মর্ত ব্যাধিত তিন প্রোটিয়াম দ্রাবিড়ের মতো উদ্বাস্তু চাবি নিয়ে ডুলাহানের ঘাড়ের উপর মাথা নিচু করে নিজের হাতে ধরে রেখেছে নিজের অতিপ্রাকৃত পরাবৃত্তের অপভ্রংশ অপ্রাকৃত ভগ্নাংশগুলোকে , নিজের ব্লাড কালেকশন করছি , চৌবাচ্চা কাটছি ও পজিটিভ নেগেটিভের রিসার্চ ফ্যাক্টরের মতোই রক্তের প্লাজমা আর রক্ত পেচ্ছাপের বয়ঃসন্ধিকালীন ঝাঁঝালো গন্ধের নষ্ট পিথাগোরাসেরা ফুঁ দিচ্ছে নষ্ট চুল্লি ইনসোমনিয়া কর্কটক্রান্তীয় সেমিসিফিউগা প্রিমিয়াম এল ফাস্টিং কোন ফিনান্সিয়াল ক্লাভিডারের তিনজন মড়ার ডোম , মরার খুলিটি কি ঠিক ফ্যামিলিয়ার প্যাকের মতো ? চাকুটি সৌন্দর্য দ্রব্যের মতো ? আলমারিতে টাঙিয়ে রাখা মৃতদেহের মাংসের মতো? শূকরের মতো? আয়না থেকে হঠাৎ করে ছিটকে বেরিয়ে আসা তিনটি কোর্মা কাবাব রোশন সাধিত তিনটি অ্যামালগেট পারদের অদ্রবীভূত আঁচড় কাটা, কুকুরের উচ্ছিষ্ট মাখানো ক্ষার উপদ্রব মার্কা ভ্রুণের তুরপুন দিয়ে ঢেকে রাখা হোমোনিয়েন্ডার থালেনসিস আফ্রিকান টেরিটোরিয়াল দ্রাঘিমা কেন্দ্রে পুঁতে পুঁতে জমিয়ে রাখছে ১ কোটি শূন্য লক্ষের অযুত মাথা বিশিষ্ট মর্ত সেবা কেন্দ্রের নৈশভোজী নারীদের দরজার পাঁজর , এখানে ঠিক সুরক্ষিত করে রাখা আছে পাঁচ মুখের ঘোড়া। অমুখ ত্যাজ্য পুরুষেরা ডাক দিতে দিতে নামবে স্বর্গীয় স্বৈরতান্ত্রিক নরকের শ্রীপদ দিয়ে , একটি ভার্জিন কোকোনাট অয়েল বিক্রি হবে। ককটেল লেবুর মতো ফ্রাঞ্চাইজি পটাশিয়াম গলাকাটা রহস্যের জাম্বোলিক ফর্সা হাতে মৃত্যুর কণাদ গুলো কিলবিল করবে। সাদা প্যাকেটে রেখে দেওয়া হবে এক একটা যুধিষ্ঠিরের হত্যা যৌন কাঠি দেশালাইয়ের পরাগ বৃহদন্ত্রের মাংসাশী টুকরো যৌন গুণিতাঙ্কের বিষফোঁড়া টিফিন কৌটায় শুকিয়ে রাখা অষ্টম মাগধী তন্ত্রের সম্রাজ্ঞীর তৈলাক্ত ডিম কেক , আমাদের লাশগুলো কালো পলিথিনে অ্যামিটাই অনলাইনে পাওয়া যাচ্ছে ৮০০ ইউরো মুদ্রায় , ধূসর গ্ৰহের ঘোড়াটির বিষাক্ত হার্টবিট মাপবে চরক সংহিতার সোমিনা লামা, কেমন বিষাক্ত জলের মতো শুক্রকাতর হয়ে যাচ্ছে আশ্রমের দেবদূতীরা , সাইজ ডাজ নট ম্যাটার , একটি হেভেনলি বাটার ফ্লাই টেস্টামেন্ট পড়ছে...
0 Comments