জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /কৃষ্ণা গায়েন


গুচ্ছ কবিতা 
কৃষ্ণা গায়েন
                   

আগ্ৰাসন

স্বচ্ছতোয়া নদী কূলে সভ্যতার উৎসব। সুখী প্রাণ- সাহিত্যে সঙ্গীতে ভরা সোনার তরনী বয়ে
চলে সবুজ অরণ্যে তটিনীর ঘাটে ঘাটে।
সভ্যতার বিস্ফোরনে আহত বিধ্বস্ত হিমালয়, ভেঙ্গে পড়ে হিমবাহ।আগ্ৰাসি জলস্রোতে 
ধংসের করাল প্রতিচ্ছবি।  
তটিনী র কালো জলে মানুষের 
শব ,বাঁধন ভাঙ্গা নদী সরল করে নেয় আপনার গতি পথ।
বিক্ষুব্ধ প্রকৃতির কাছে বড় অসহায় উন্নত মানুষের গর্বিত মুখ।


মায়া    

সময় এগিয়ে যায়-
দিন যায়, রাত আসে,ঋতু বদলায়
কোনো এক বিষন্ন হেমন্তে শেষ হয় মানুষের চলমান দিন,ঘরে ফেরা পাখীদের ক্লান্ত ডানায়।
বাঁধা নীড় ভেঙ্গে যায় একা আসে একা যায় কালের নির্দেশে।
তবুও দিনের শেষে চোখ ভরে দেখে নিই অস্তমিত রবির আলোক,পাখির কুজন শুনি
সবুজ ঘাসের মাঠে ফোটা ঘাস ফুল, পৃথিবীর বুকে বড় মায়া।

🍂


সুখী 

কাজের চেয়ে বাদ্য বেশি 
সবাই বাজায় ঢাক।
টাকার অভাব নাই তো ঘরে
অলস অলস ভাব।
ফোনের মাঝে ছবি দেখি
কত রকম কথা-
ভাবনায় কাজ নাই 
মাথা রাখি ফাঁকা।
ফোন নিয়ে বসে থাকি,
কাজ দিওনা ভাই-
আমরা সবাই সুখি মানুষ 
তোমাদেরই গান গাই।

Post a Comment

0 Comments