হিমাদ্রি শেখর দাস
একই নম্বর থেকে আবার ফোন। একটু আগেই তো জিনিস ডেলিভারি করে গেল আবার ফোন কেন?
এখন কত সুবিধা বাড়িতে বসে পনেরো মিনিটের মধ্যে অনলাইনে যাবতীয় জিনিস পৌঁছে যায়। আজ অবশ্য পনেরো মিনিটে হয়নি আধ ঘন্টার বেশি লেগেছে। হতে পারে আজ এই বিশেষ দিনে চাহিদা কম, ডেলিভারির লোক কম।
--" স্যার, বিশ্বাস করুন -আমি ইচ্ছে করে করিনি। '
-- ' কেন আপনি কি করেছেন একটু আগেই তো আমার সমস্ত জিনিস দিয়ে গেলেন। '
-- " না স্যার। সব জিনিস নয়। আমি যখন ব্যাগটা দেখি আপনার একটা জিনিস রয়ে গেছে '। ' - উত্তর দেয় ডেলিভারী বয়।
🍂
-- " আমার তো খেয়াল পড়ছে না, আমি দেখে নিচ্ছি
আপনি আগামীকাল আমাকে দিতে পারেন আমি কোন অভিযোগ করছি না। '
---" একটু পরেই আমি আপনাকে দিয়ে আসছি"।
---" আমি তো বললাম পরে দিলেই চলত '
---" না স্যার কোম্পানি আমাকে অভিযোগ করছে নাকি আমি ইচ্ছে করে আমার ব্যবহারের জন্য ওটা রেখে দিয়েছি "
ডেলিভারি বয়ের সঙ্গে কথা বলার পর ফোন রেখে দেয় সুমন। আজ সুমনের ছুটি, ন্যাশনাল হলিডে।
আবার কলিং বেল ।
গেটের বাইরে দাঁড়িয়ে সেই ডেলিভারি বয়। --" এই নিন স্যার। আপনার অর্ডার করা আবিরের প্যাকেট। আমার ব্যাগে ছিল ওরা বলছে আমি দোল খেলবো বলে ইচ্ছে করেই আপনাকে দিইনি। দুঃখিত স্যার, বিশ্বাস করুন। '
--" দোল খেলবেন না--" জিজ্ঞাসা করে সুমন।
--" আমাদের কি দোল খেলার সময় আছে। স্যার, প্লিজ, ভালো রেটিং দেবেন?
0 Comments