সন্তু মুখোপাধ্যায়
রাধা শোক
পাখিটি ভোর হলেই
বাড়ির কার্ণিশে
কিচিরমিচির করতো, দানা দিতাম
ফুলের মধু খেয়ে আপন মনে
নেচে বেড়াতো, একদিন যুগলে এলো -
কৃষ্ণের মাথার মুকুট থেকে পালক ছিঁড়ে
সে সেজেছিল খুব !
পরেরদিন ও আর এলো না
জানা গ্যালো রাধা শোকে -
সেও বিলীন হয়ে গ্যাছে !
শরীর জুড়ে নামুক বৃষ্টি
নদীর গর্ভপাতে
ভেসে যায় তট, সুখ সাগর
জন্মরসে ভরে যোনী ফুল
নির্নিমেষ থাকে -
পাপমুক্ত শরীর, ভিজে ওষ্ঠ !
হে, অন্তর্জালা জুড়িয়ে
একবার শোধ করে নাও
মোহ, কাম আর জন্মদাগ ।
আর গভীরে নয়
শরীর জুড়ে নামুক বৃষ্টি
সদাগর প্রেম
আগামী
কেউ ফিরে গ্যালো
অন্তিম শয্যার পাশে শুয়ে
শোকাহত মা
ফুরসৎ নেই কাউকে দোষ দেবার!
সারা গায়ে কালি মেখে
ল্যাংটো ছেলেটি মানচিত্র আঁকছে
উল্টো করে ঝুলিয়ে রেখেছে -
দেড় দশকের পাপ চিহ্ন ।
0 Comments