ছোটোবেলা বিশেষ সংখ্যা : ২২১
সম্পাদক : স্বাগতা পাণ্ডে
চিত্র গ্রাহক: ডাঃ প্রবোধ পঞ্চাধ্যায়ীসম্পাদকীয়
ছোট্ট বন্ধুরা,
পড়াশোনা কেমন চলছে সবার? বেশ কয়েকজন ছোট্ট বন্ধু আমাকে তাদের আঁকা ছবি পাঠিয়েছো। তাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা এখনো পাঠাওনি তারাও এবার পাঠিয়ে দাও। তোমাদের ই তো পত্রিকা, কাজেই তোমরা না পাঠালে কি করে হবে? পূজো তো প্রায় এসেই পড়লো। পূজোর ছুটি তে কে কি করবে, কি প্ল্যান করেছো , আমাকে জানাবে কিন্তু মেসেজ করে। তোমাদের ছোট্ট ছোট্ট মেসেজ গুলো পেতে আমার খুব ভালো লাগে। ভালো থাকো সবাই।
ইতি তোমাদের স্বাগতা দি।
খুকুর অভিমান/ বিশ্বজিৎ সিন্ হা
খুকুমণি রাগ করেছে
ক ইবে নাকো কথা
কাল নাকি সে কারুর কাছে
পেয়েছে খুব ব্যথা।
রাগ ভাঙাতে ছুটে এল
তার ই পোষা ভোলা,
পুষি এল, টুনি এল
এল ওদের চ্যালা।
খুকুমণি গোমড়া মুখে
ঘাড় বাঁকিয়ে চায়,
কানাই দাদা ওদিক থেকে
বাজাচ্ছে সানাই।
হঠাৎ করেই তিনটে কুকুর
ঘেউ ঘেউ ঘেউ ডাকে,
অমনি খুকুর রাগ ভেঙে যায়
জড়িয়ে ধরে মাকে।।
আত্রেয়ী জানা,
প্রথম শ্রেণি, সরস্বতী শিশু মন্দির, মেদিনীপুর
ডাক্তার বাবুর কলমে
ডাঃ এ সামন্ত
কুইকোটা, মেদিনীপুর।
সেদিন নিশিত বাবু চেম্বারে এসে বললেন জানেন ডাক্তারবাবু সারারাত ভালো করে ঘুমানোর পরেও আমাকে খুবই ক্লান্ত লাগে হাত পা ঝিমঝিম করে অসাড় অনুভব হয় তার সাথে ছুঁচ ফোটানোর মত যন্ত্রণা । প্রায়ই ভুলে যাই কথার মাঝে কথা হারিয়ে যাচ্ছে কোন কারণ ছাড়াই মন খারাপ করছে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয় , কিন্তু নিশীথ বাবুর তো তেমন কিছু বয়স হয়নি শারীরিক পরিশ্রম আর মানসিক চাপ যে খুব বেশি আছে তা বলা যায় না, তাই সামান্য কিছু রক্ত পরীক্ষার সঙ্গে ভিটামিন বি টুয়েলভ পরীক্ষা করে দেখা গেল ভিটামিন বি টুয়েলভ এর পরিমাণ যথেষ্ট কম। তাই আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি কেন হয় এর অভাবজনিত লক্ষণ গুলি বা কি কি এবং এই ঘাটতি প্রতিকারের উপায় বা কি? ভিটামিন বি টুয়েলভ বা কোবালামিন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন যা লোহিত রক্তকণিকা তৈরীর সময়ে ওর পূর্ণ বিকশিত হওয়ার প্রক্রিয়াকে সহায়তা করে ।এই ভিটামিনের অভাবে মেগালোব্লাসটিক অ্যানিমিয়া হয়, স্নায়ু কোষের মায়েলিন সিদ তৈরিতে সাহায্য করে, মস্তিষ্ক ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রম বজায় রাখে, ডিএনএ সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এছাড়া আমাদের দেহে শক্তি উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। আমাদের দেশের প্রায় ৪৬ শতাংশ মানুষের দেহে এর অভাব দেখা যায়। মানুষের দেহে ভিটামিন বি টুয়েলভ তৈরি হয় না তাই খাদ্যের মাধ্যমে এই ভিটামিন গ্রহণ করতে হয়। বয়স বাড়লে, পেটে আলসার থাকলে, নিরামিষ আহার নিলে, নিয়মিত এসিড কমানোর ওষুধ ও মেটফরমিন খেলে শরীরে এর অভাব দেখা যায়। শরীরে সঠিক মাত্রায় ভিটামিন না থাকলে ডিমেনশিয়া বা অ্যালজাইমার এর প্রকোপ বেড়ে যায়। রক্তে হোমো চিয়া টিম নামক অ্যামাইনো এসিড বেড়ে গেলে হার্ট এটাকের সম্ভাবনা বেড়ে যায় কিন্তু রক্তে ভিটামিন বি টুয়েলভ সঠিক মাত্রায় থাকলে এই অ্যামাইনো এসিডকে ভেঙে দিয়ে আমাদের হৃদপিন্ডকে নিরবে সুরক্ষিত রাখে এই ভিটামিন জীভ এবং মুখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। মুখে বারবার ঘা হওয়া এবং জিভ লাল ও চকচকে হয়ে যায় যখন আমাদের দেহে ভিটামিন বি টুয়েলভ কম থাকে । তাছাড়া আমাদের ত্বকের উজ্জ্বলতা লাবণ্য কমে যাওয়ায় মতো ঘটনা ঘটতে পারে। শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। ভিটামিন বি টুয়েলভ এর হাইড্রোক্সিন কোকোলা মিন ফর্ম শরীরের ক্ষতিকারক জিনিস যেমন সায়নাইড প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। গর্ভবতী মায়েদের তৃতীয় সেমিস্টারে এর চাহিদা প্রায় ৩০ শতাংশ বেড়ে যায়। ঘাটতি খুব বেশি থাকলে মিসক্যেরেজের সম্ভাবনা বেড়ে যায় । শিশুর মস্তিষ্কের বিকাশে ব্যাঘাত ঘটে। রক্তে ভিটামিন বি টুয়েলভ এর স্বাভাবিক মাত্রা থাকা উচিত ২৫০ থেকে ৯৫০ পিজি পার এম এল। এই মাত্রা ১৫০ এর নিচে নেমে গেলে চরম বিপদ। রক্তে এই ভিটামিন বাড়াতে হলে মাছ মাংস ডিম দুধ দুগ্ধজাত খাদ্য গোটা শস্য নিয়মিত ভাবে খেতে হবে। তাছাড়া ফার্মেন্টেড ফুড যেমন ইডলি ঢোকলা পান্তা ভাত টকদই ইত্যাদিতে থাকা ব্যাকটেরিয়া ভিটামিন বি টুয়েলভ এর শোষণ হার কে বাড়িয়ে দেয় । সজনে পাতাতে ভিটামিন বি টুয়েলভ না থাকলেও আমাদের অন্তের প্রদাহ কমায়। লিভারের কার্যক্ষমতা কে অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এতে থাকা আয়রন ভিটামিন বি টুয়েলভ এর শোষণ হার কে ম্যাজিকের মতো বাড়িয়ে দেয়। এই ভিটামিনের সাপ্লিমেন্ট দুই ধরনের হয়, একটি প্রাকৃতিক, অন্যটি হলো সিনথেটিক। যা মিথাইল কোপালামিন ও সায়ানো কোবালামিন এই দুই ধরনের ।যেহেতু এই ভিটামিন জলে দ্রবণীয় তাই সকালে খালি পেটে এক গ্লাস জলের সঙ্গে এই ভিটামিন খেলে ফলাফল ভালো পাওয়া যায়। যাহোক এই গুরুত্বপূর্ণ ভিটামিন কে একেবারেই অবহেলা করো না তাহলে কিন্তু সত্যিই সমস্যায় পড়ে যাবে।
ভালো থেকো আর সকলকে ভালো রেখো
ক্যুইজ: ২০
১. তিস্তা নদী কোথায় উৎপত্তি হয়েছে?
2. পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকসংস্কৃতি "গম্ভীরা" কোথায় জনপ্রিয়?
৩. "গম্ভীরা" লোকসংস্কৃতি কোন উৎসবের সাথে যুক্ত?
৪. বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জন্মস্থান কোথায়?
৫. বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম স্থান কোথায়?
গত সপ্তাহের ক্যুইজ এর উত্তর
১. ইলিশ
2. বর্ধমান
৩. হাওড়া
৪. ইন্ডিয়ান মিউজিয়াম। কলকাতায়। স্থাপিত - ১৮১৪ সালে
৫. উত্তর বঙ্গ
0 Comments