তুষার ভট্টাচার্য
অশ্রু কথা
অন্ধকার নিহিত রাত্তির নির্জনতার ভিতরে
যে বিবর্ণ স্মৃতির অক্ষর
ভেসে ওঠে
ব্যর্থ হৃদয়ের ধান ঘরে
বিরহী মনের আয়নায়
তাতে শুধু নীরব অভিমানের অশ্রু কথা
লেখা ছিল l
পলিমাটির ঘর
যে পাখি উড়ে যাবার সে তো উড়ে যাবেই
দুই ডানা মেলে অন্য গাঙের ঠিকানায় ;
হৃদয়ের তাঁতঘরে শুধু ফেলে যাবে
ভালবাসার স্মৃতির খড়কুটো ;
অশ্রু বিলাপ শেষে
তবু তার জন্য নদীর চরে
রুপোলি রোদ্দুরে ভিজে কাঙাল প্রেমিক
বানায় পলিমাটির ঘর ;
'রাত্রি ' নাম প্রেমিকা যদি আবার ফিরে আসে কখনও
ধান জোছনার আলোয় ভিজে নিরালা দুয়ারে
অভিসারে l
সূর্যাস্তের অন্ধকারে
ব্যর্থতা হতাশা আর পরাজয়ে আর কোনওদিনই কেঁপে উঠবে না বিষণ্ণ হৃদয় ;
অপমানিতের দুঃখ নিয়ে চলে যাবো নীরবে সূর্যাস্তের অন্ধকারে
ওই তিন ভুবনের পারে l
অশ্রু অভিমান
ভালবাসার ধিকি ধিকি তুষের আগুনে
গোপনে যে পোড়েনি
তার দু'চোখ থেকে কোনওদিন ঝরে পড়বে না নীরব রাত্তির অশ্রু অভিমান l
ভালবাসার চারাগাছ
চির দুঃখের পাঠশালায়
আমি তন্ন তন্ন করে খুঁজি বেঁচে থাকার নুন ঘাম শ্রমের
সহজ পাঠ বর্ণ পরিচয়;
তারপর দুঃখের চারণভূমিতে
নীরবে পুঁতে দিই
ভালবাসার চারা গাছ l
ভালবাসার পিদিম
শীতার্ত দিনের রিক্ততা ভুলে
আমি উত্তাপ চাই শ্যামল বৈষ্ণবীর ;
উপেক্ষা আর ঘৃণার
বাগান পেরিয়ে
আমি তার ভূগোল শরীরে সাঁঝের বেলায়
0 Comments