সুশান্ত সেন
ধ্বংস
খান্ডব বন ধ্বংস করে শত শত গাছপালা আর
পশু পাখি নিধনে সৃষ্টি হল
উচ্চবিত্ত'দের বসবাসের জমি
সেখানে তৈরি হতে থাকল রাজগৃহ
অর্ঘ দেবার জন্য মন্দির।
এস ওয়াজেদ আলীর সেই ট্রাডিশন
সমানে চলছে ।
রাস্তা চওড়া চাই - গাড়ি ছুটবে
চৌত্রিশ টি গাছ কাটার আবেদন পত্রে
জনগণ নির্বাচিত প্রতিনিধি এই মাত্র
সই করলেন।
ক্ষুধামান্দ্য
গাজা গিলে খাবার পর
ক্ষুধামান্দ্য রোগে হাঁপাতে থাকলো সভ্যতা।
ক্ষুধামান্দ্য রোগ কি
কি করে তার উপশম হতে পারে
ইত্যাদি প্রশ্ন পৃথিবীর এক কোণে এক সন্ধ্যায়
কিছুক্ষণ জেগে থাকলেও
একটু পরে রাত্রি - ভোজের জন্য ডাকলে,
মনটা উড়ে গিয়ে খিচুড়ি আর লাবড়ার জন্যে
ব্যাকুল হয়ে উঠবে।
ঠ্যাঙ্গাবার লাঠি হাতে না থাকলে
ঘরের ভেতর চুরি ঠেকাবে কি করে
পৃথিবীটা কার বশ না পৃথিবী টাকার বশ -
ইহাই সত্য বলে প্রমাণিত।
পালক
দেখেছিলাম তুমি পালক কুড়িয়ে
বানিয়ে জুনিয়ে
কানের ভেতর সুড়সুড়ি খাও ঘুরিয়ে ঘুরিয়ে।
তাই
চলার পথে পালক কুড়িয়ে নিলাম
প্রবাসী তোমার অপেক্ষায়।
হাওয়াই আড্ডায় ঠিক সময়ে
পৌঁছে গিয়েছিলাম,
হাতে পালক।
তুমি স্বয়ংক্রিয় দরজা ঠেলে বেরিয়ে
0 Comments