বইয়ের নামই অনেক সময় একটি পুরো বইকে পড়ে ফেলার দাবি রাখে। টেনে নিয়ে যায় শুরু থেকে শেষ অবধি। 'প্রেম ও বিষাদ'—নামটি চোখে পড়া মাত্রই বইটি পড়ার আগ্রহ বহুগুণ বেড়ে যায়। কারণ, এই দুটি শব্দের ভেতরেই যেন লুকিয়ে রয়েছে মানবজীবনের সবচেয়ে চিরন্তন ও রহস্যময় অনুভূতির সমীকরণ। এছাড়া প্রেম ও বিষাদ— নাম দুটোর মধ্যে লুকিয়ে গভীর ভাবনা। এই ভাবনা যেন একই মুদ্রার দুই পিঠ। নামের এই চিরায়ত টানই প্রথম দর্শনে বইটির প্রতি আকৃষ্ট করে।
নামের পাশাপাশি বইটির প্রচ্ছদও এক অদ্ভুত শৈল্পিক ছোঁয়ায় সমৃদ্ধ। প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে 'অ্যাবস্ট্রাক্ট' বা বিমূর্ত শিল্পকলা। সাহিত্যজগতে এমন কিছু বই থাকে, যার প্রচ্ছদের নান্দনিকতা ও রহস্যময়তা এক পলক দেখলেই ভেতরে কী আছে তা জানার অদম্য কৌতূহল মনে তৈরি হয়। 'প্রেম ও বিষাদ' বইটি নিঃসন্দেহে সেই তালিকার অন্যতম দাবিদার। এর বিমূর্ত প্রচ্ছদ কবিতার গভীর ভাবের সাথে এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে।
বইটির ভেতরে প্রবেশের পর প্রত্যেকটি কবিতা পড়ার পর কবিতাগুলো মনে রাখার মত। এখানে প্রতিটি কবিতাই যেন এক অন্য উচ্চতায় ও নতুন মাত্রায় স্থান করে নিয়েছে। আয়তনের দিক থেকে কবিতাগুলো ছোট হলেও, কিন্তু তাদের ভাবনা ও আবেদন সুদূরপ্রসারী। কবি খুব অল্প কথায়, স্বল্প পরিসরে কবিতার মূল ভাবকে অত্যন্ত প্রাঞ্জলভাবে ফুটিয়ে তুলেছেন। কোনো রকম বাড়তি শব্দের আড়ম্বর ছাড়াই অনুভূতির গভীরতম ভাব ছুঁয়ে যাওয়ার অনন্য মুন্সিয়ানা দেখা যায় প্রতিটি লাইনে।
কবিতাগুলো পাঠ করতে করতে এক গভীর ভাবনার জগতে তলিয়ে যেতে হয়। সাধারণ কিছু অনুভূতিও কবির লেখনীর ছোঁয়ায় গভীর থেকে গভীরতর হয়ে উঠেছে। সংকলনের বেশ কিছু কবিতা হৃদয়ে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যায়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো—
'সম্পর্ক','কোনদিন''শব্দসাঁকো,'তুমি এলেই'
এই কবিতাগুলো একবার পড়ে শেষ করে দেওয়ার মতো নয়। বারবার পাঠ করলে ভাবনায় তরঙ্গ আনে; বরং প্রতিবার পাঠেই অনুভূতির নতুন নতুন রূপ ও ভাবনা উন্মোচিত হয়।
কবিতাগুলোর এই বিশেষ আবেদন তৈরির পেছনে কবির অসাধারণ শব্দচয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুন্দর, নিখুঁত ও প্রশংসাপযোগী শব্দ ব্যবহার কবিতার মূল ভাবনাকে এক নতুন ও অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। 'প্রেম ও বিষাদ' এই কাব্যিক যাত্রা প্রতিটি সাহিত্যপ্রেমী পাঠকের মনকে গভীরভাবে নাড়া দেবে এবং অন্তরে এক প্রশান্তময় ভাবনার জন্ম দেবে। সংক্ষেপে বলতে গেলে, 'প্রেম ও বিষাদ' কেবল একটি কবিতার বই শুধু বই নয়, এটি অনুভূতির এক গভীর উপস্থাপন।
0 Comments