জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /শ্রীকৃষ্ণকান্ত

গুচ্ছ কবিতা 
শ্রীকৃষ্ণকান্ত 

সংসার 

সংসার হলো সঙের পাহাড় 
সমাজ হলো মগজ মারি।
সভ্যতা যে সুখের আগার 
স্বার্থ করে বাহাদুরি ।
                
ভাষা জাদুকর হলে বাকমি
বোবা হয়ে সহ্য করে । 
অহংকারী করলে শাসন 
সততা যায় মরে ।
             
অতীত স্মরণ বর্তমান বরন 
মানুষেরই তো কাজ ।
হিংসা তত্ত্বে ভবিষ্যৎ নষ্টে 
কেন মাথায় বাজ ।
               
ঘর জালানো পর ভুলানো 
এই নীতি বড় নক্কার ।
আপন হারিয়ে করছো যে 
বৃথাই অপসৎকার ।
              
বিদেশি প্রেমে প্রাণিত হয়ে 
স্বদেশী চিনলে না সেদিন ।
আজ স্বদেশে লাগিয়ে দ্বন্দ্ব 
ঘরকে করলে বিলিন ।
            
কি শিক্ষা করলে শিক্ষিত 
কংশের কারাগার গড়ে ।
ভগিনী দম্পতি আটোকে 
আইন থাকবে ঘরে ঘরে ?
             
মানব সংসার মন্ত্রী ইশতেহার 
ভবের সংসার কংসের কারাগার ।
দেখি সারের সার সকলই অসার
তবু পাতিতে হয় সেই সংসার ।
          

জিন জাতি সমাজ সভ্যতা 
          
জিন হলো গঠন শক্তি 
জীবন হল মানব প্রীতি ।
যৌবন যেমন সঙ্গী বোঝে 
হারালে প্রাণ দেহ খুঁজে ।

ইতিহাস রাখতে মানুষ 
কার্যকারনে রাখে হুশ ।
 ভূগর্ভ থেকে আকাশ মার্গে
দেখি আক্রোশ  মরতে।

মানুষে মানুষে বিভেদ করে 
এলো জাতিপ্রথা ।
ভাইএ ভাইএ শান্তি রাখতে 
হলো পৃথক মধ্যস্থতা ।

এখন বাবা মা যৌথ সম্পদ
তাই ভয়ে আনে বৃদ্ধাশ্রম ।
অতীত জ্ঞান হারিয়ে সকল 
সম্প্রতি করে পন্ড শ্রম ।

সামাজিক মানবিক ছাড়ি 
অর্থনৈতিক করলে  বড় ।
অতীত ভুলে মানুষ তখন 
অপসংস্কৃতি করে দড়।

নিয়ম আদর্শে হয়ে মানুষ 
হও মানবিক পুঞ্জিকর ।
ইহা অন্যথায় রাখলে যুক্তি 
হয় নিকৃষ্ট প্রাণী ভয়ংকর। 

বৃহত্তরে রেখে ধৈর্য্যমান 
হিংসা করিবে দূর ।
জাতিমানপ্রাণেরসভ্যতা 
হয় উন্নত সমাজ ভরপুর ।


খবর           
          
কে বড় কখন বড় কিসে বড় ভাই ;
দশ দেশ দেবতারে  যে দিয়েছে ঠাঁই ।
গুনির গুণ ব্যবহারে হলে প্রকাশিত ;
সমাজ ধন্য জীবন তখন হয় বিকশিত ।
জ্ঞাতি শত্রু পড়শী হিংসা যখন যাবে ভুলে ;
দশ দেশ  সম্পর্ক থাকবে শুধু কূলে ।
জন্মে শুরু ক্রন্দন ,বিদায়ে একরাশি ;
বড় ছোট নাই বাছা ,কেবল যাতায়াতে আছি।
শিক্ষা জ্ঞানে মানুষ যখন হয় দেবতা ;
বিভাজনেও শক্তি গুণে জয় সময়োচিতা।
দশ হল জনগণ, দেশ হল স্থাবর ;
ভালোর ভালো দেবতা, দিলাম এই খবর ।
বন্ধ হোক অপব্যাখ্যা, বন্ধ হোক কুৎসা ;
প্রীতিসম মানবপ্রেম রাখো এই ভরসা ।
হাত তুলায় বাচেঁ না জীবন ,স্বার্থে বাঁচে না আইন ;
প্রাণে প্রাণ শ্রেষ্ঠ ,ক্ষমতায় কর না ফাইন ।
               
🍂
    

Post a Comment

0 Comments