জ্বলদর্চি

১৩ জুলাই ২০২৬


আ জ কে  র   দি ন 

13 July 2026

আজ, 'প্রথম প্রতিশ্রুতি'-র লেখিকা আশাপূর্ণা দেবীর প্রয়াণ দিবস। তাঁর 'সুবর্ণলতা', 'বকুলকথা' ইত্যাদি উপন্যাস আজও  অমলিন। তিন ছিলেন বিংশ শতাব্দীর এক বিখ্যাত এবং অসামান্য জনপ্রিয় ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার ও শিশুসাহিত্যিক। চিরাচরিত মধ্যবিত্ত বাঙালি সমাজের নারীদের মনস্তত্ত্ব, তাঁদের সুখ-দুঃখ এবং অন্তরের সুপ্ত প্রতিবাদী চেতনা অত্যন্ত সুনিপুণভাবে তাঁর লেখনীতে ফুটে উঠেছে

আজ, নাইজেরিয়ান নাট্যকার ওলে সোয়েঙ্কার জন্মদিন। আফ্রিকা মহাদেশে ইনি-ই প্রথম সাহিত্যে নোবেল (১৯৮৬) পান।
আজ, বহুভাষাবিদ সাহিত্যিক ও দার্শনিক মুহম্মদ শহীদুল্লাহ্ -র মৃত্যুদিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে তাঁর লেখনী ছিল অবিচল।

মনীষী উবাচ :

মানুষকে সর্বদা তাহার দুর্বলতার বিষয় ভাবিতে বলা তাহার দুর্বলতার প্রতিকার নয়- তাহার শক্তির কথা স্মরণ করাইয়া দেওয়াই প্রতিকারের উপায়। (বিবেকানন্দ)
----------------------------------------------------------
সংকলক- রুম্পা প্রতিহার
 
🍂

Post a Comment

0 Comments