7 th July 2026
১৯৩১ সালে আজকের দিনে রাইটার্স বিল্ডিং অভিযানের অন্যতম সদস্য দীনেশ গুপ্তর ফাঁসি হয়েছিল আলিপুর জেলে।
আজ, ভারতের প্রবাদপ্রতিম ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। জ্বলদর্চি পত্রিকার সদস্যদের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও সুস্থজীবন কামনা করি।
আজ, বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক প্রবোধকুমার সান্যালের জন্মদিন। মহাপ্রস্থানের পথে, দেবতাত্মা হিমালয় ইত্যাদি তাঁর বিখ্যাত রচনা।
আজ, আর্থার কোনান ডয়েলের প্রয়াণ দিবস। শার্লক হোমস সিরিজের লেখাগুলির জন্য তিনি বিশ্বসাহিত্যে বিখ্যাত।
মনীষী উবাচ :
নীতি উপদেশ জিনিসটা একটা বিরোধ। ইহা কোনোমতেই মনোরম হইতে পারে না।যাহাকে উপদেশ দেওয়া হয় তাহাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়।(রবীন্দ্রনাথ ঠাকুর)
----------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
1 Comments
সব কথারই একটি নির্দিষ্ট সময়, পরিস্থিতি ও প্রাসঙ্গিকতা থাকে। তাই কোনো মনীষীর উদ্ধৃতি ব্যবহার করার সময় তাঁর বক্তব্যের কাল, প্রেক্ষাপট এবং উদ্দেশ্য বিবেচনা করা জরুরি। একটি বিচ্ছিন্ন বাক্যকে সর্বজনীন সত্য হিসেবে প্রতিষ্ঠা করা সবসময় সমীচীন নয়।
ReplyDeleteরবীন্দ্রনাথ ঠাকুরের এই মন্তব্য যে বিশেষ কোনো সামাজিক বা শিক্ষাব্যবস্থার প্রেক্ষাপটে বলা হয়েছিল, তা বিচার্য। কিন্তু সেই বক্তব্যকে সব ধরনের নীতি-উপদেশের ক্ষেত্রে প্রয়োগ করা যুক্তিযুক্ত নয়। বিশেষ করে বাবা-মায়ের স্নেহমিশ্রিত উপদেশকে এর সঙ্গে এক করে দেখা যায় না।
সন্তানের কাছে বাবা-মায়ের উপদেশ মুহূর্তের জন্য মনোরম নাও লাগতে পারে, কিন্তু তার উদ্দেশ্য কখনোই তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো নয়। বরং ভালোবাসা, অভিজ্ঞতা ও দায়িত্ববোধ থেকে সন্তানের চরিত্র গঠন এবং ভবিষ্যৎকে সঠিক পথে পরিচালিত করাই সেই উপদেশের মূল লক্ষ্য। তাই সব নীতি-উপদেশকে বিরক্তিকর বা অপমানজনক হিসেবে দেখার পরিবর্তে, তার উদ্দেশ্য ও প্রেক্ষাপটকে বিচার করাই অধিক যুক্তিসঙ্গত।