19 July 2026
আজ, দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন। মূলত ঐতিহাসিক নাট্যকার। সাজাহান, নূরজাহান, চন্দ্রগুপ্ত, মেবারপতন ইত্যাদি সব বিখ্যাত নাটক। প্রহসন ও সামাজিক নাটকও কিছু লিখেছেন।
আজ, বলাইচাঁদ মুখোপাধ্যায় - এর জন্মদিন। পেশায় ডাক্তার ছিলেন। বনফুল ছদ্মনামে তিনি সাহিত্যের বিভিন্ন শাখায় কলম চালিয়েছেন। তাঁর লেখা থেকে চলচ্চিত্রও তৈরি হয়েছে। যেমন: হাটে বাজারে, ভুবন সোম, অগ্নিশ্বর ইত্যাদি।
আজ, বিপ্লবী ও সাহিত্যিক কমলা দাশগুপ্তের মৃত্যুদিন।
অগ্নিযুগের এই বিপ্লবী যুগান্তর দলের বিভিন্ন কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন।তাঁর লেখা 'স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী' ও আত্মজীবনী 'রক্তের অক্ষরে' গ্রন্থ থেকে সে সময়ের অনেক জানা অজানা ইতিহাস জানা যায়৷
আজ, কবি হুমায়ুন আহমেদ -এর মৃত্যুদিন। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে পদচারণা সহ তিনি চলচ্চিত্র নির্মাতাও ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি 'আগুনের পরশমণি' জাতীয় পুরস্কার অর্জন করেছিল।
মনীষী উবাচ :
বৃহৎ পরিবর্তনের জন্য বৃহৎ বলের আবশ্যক।(রবীন্দ্রনাথ ঠাকুর)
----------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
-----------------------------------------------------
0 Comments