প্রেমকাব্য
৭৫ তম পর্ব
মঙ্গলপ্রসাদ মাইতি
তুমি মানেই বুকের মধ্যে তীব্র অনুরণন, তুমি মানেই দুরন্ত ভালোবাসার ঝড়, তুমি মানেই আকুল আবেগ, স্বপ্ন হাজার দুচোখের পাতা জুড়ে সমীরন মর্মর। তুমি মানেই মুক্ত আকাশ, উদার ছায়াতল তুমি মানেই দীপ্ত আলোর ঝরণাধারা, তুমি মানেই খুশির মাতন, হৃদয় মাঝে শত শত ফুল ফোটা গন্ধে পাগলপারা। তুমি মানেই নিশ্চিন্ত থাকা, ভয়হীন সংলাপ তুমি মানেই সুগভীর আনন্দ একরাশ, তুমি মানেই মধুর সময়, জীবনকিনারে সবুজে সবুজময় অফুরান ফসলের চাষ।
বন্ধু, ঠিকানা ছিল না জানা;- তবু অনামিকা – তোমারই উদ্দেশ্যে লিখে গেছি কত কবিতা-গল্প-গান একাকী নিভৃতে বিজনে বসে একটার পর একটা –সে কত লেখা-হাজার লেখা, পাতার পর পাতা ভরিয়ে দিয়েছি। সকালের সূর্যটা কখন মাথার উপরে চলে গেছে, রাঙা গোধূলি আহ্বান জানিয়েছে সন্ধের আকাশকে খেয়াল রাখিনি, খেয়াল রাখিনি কখন পেরিয়ে গেছে রাতের স্বপ্নময় প্রহর। মনের যত গোপন কথা সব তোমাকে অকপটে জানিয়েছি, তোমাকে সামনে রেখে সাহসে দৃপ্ত হয়েছি, প্রত্যয়দৃঢ় হয়েছি। আমি নিশ্চিত –আমার এই সৃষ্টির ফসল একদিন না একদিন তোমার ভালোবাসার ঘাটে পৌঁছবেই-মুক্তোবিনদু হয়ে ঝলমল করবে তোমার মনের কন্দরে।
আমার কবিতা তোমার সাথে কথা বলতে চায়, তোমার সাথে ভাব বিনিময় করতে চায়, তোমার বুকের মধ্যে আশ্রয় নিতে চায়, তোমার কোমল দু’টি হাতে মিলনের রাখি বাঁধতে চায়। আমার কবিতা তোমার ভালোবাসা পেতে চায়, তোমাকে ভালোবাসতে চায়, তোমার গোপন মনের দুয়ার ছুঁয়ে স্বপ্নের নীল আকাশে ভেসে বেড়াতে চায়। আমার কবিতা তোমার গানের শব্দ হতে চায়,তোমার প্রাণের ভাষা হতে চায়, তোমার আলো-আঁধার জীবন ধারায় আনন্দের কলস্রোত হতে চায়। আমার কবিতা তোমার ব্যথার সাথি হতে চায়, তোমার দু:খের দোসর হতে চায়, জনম জনম’ভর তোমার পাশে থেকে হৃদয়ের জন হতে চায়।
তোমার ভালোবাসার রঙ আমার হৃদয় ছুঁয়েছে, মনকে রাঙিয়েছে, আমার অনুভবকে কবিতাময় করেছে। আজ আমার চেতনার স্তরে স্তরে আলোকের ঝরণাধারার ঢেউ তুলে যায়, দেহের প্রতি অণু-পরমাণুতে খুশির প্লাবন ডাকে, ফাগুনবেলার উতল হাওয়ায় ভিজে যায় জীবনের অলিন্দ-সে তোমার ভালোবাসার রঙ আমার শরীরে লেগেছে বলে। যেদিকে তাকাই সুন্দরের ছবি দেখি, বৃষ্টির অবিরত ধারার মতো শুনি এক মোহন সঙ্গীতের সুর, স্বপ্নেরা এসে ভিড় করে আমার তন্দ্রামগ্ন চোখের দু’টি পাতায়; নিজের অজান্তেই আশ্চর্য এক ভালোলাগার পৃথিবীর বাসিন্দা হয়ে উঠি আমি-সে তোমার ভালোবাসার রঙ আমার আকাশে লেগেছে বলে।
ছুঁতে পারবো না জেনেও তোমার মনের তল ছোঁবার প্রয়াস চালিয়েছি, তোমার ভালোবাসা পাব না জেনেও তোমাকে কাঙালের মতো ভালোবেসে গেছি। তোমায় দোষ দেব না-এ সবই আমার আনাড়ি মনের বেহিসেবী পথ চলা।
তোমার বুকের থেকে খসে পড়ে উড়নি-এক অলৌকিক রূপমাধুরী আমার চোখের সামনে প্রতিভাত হয়। ভালোবাসার প্রজাপতিটা কানে কানে বলে-এই রূপলাবণ্য কেবল তোমার প্রাণভরে দেখে নাও। আমার পাগল মন এই তোমাকে পাবার জন্য ব্যাকুল ছুঁয়ে দেখার ইচ্ছে জাগে, বুকের ভিতর নাচানাচি করতে থাকে প্রেমের পাখিটা। অনুপম এক স্বপ্ন আমাকে ভাসিয়ে নিয়ে যায় আনন্দলোকের মোহনায়-তোমার দিকে।
ভালোলাগার অযুত ভাবনায় কেটে যায় আমার সারাটাক্ষণ,পরিতৃপ্তির এক অনাবিল উচ্ছ্বাস আমাকে অদ্ভুতভাবে ছেয়ে রাখে, বক্ষোজুড়ে বাজে খুশির দামামা নিশ্চিতভাবেই পরিক্রমণ করি এক আনন্দঘন ক্ষেত্রসীমায়। হৃদয় উজাড় করে তুমি যা দিলে আমাকে তা কোন অনুভূতির বাঁধনে বেঁধে রাখব সেই ভাবনাই আমাকে বড়ো অস্থির করে এখন, তোমার অমলিন ভালোবাসার মধুর ছোঁয়াকে কিভাবে প্রকাশ করি, কোথা থেকে শুরু করি বলতে ভেবে কূলকিনারা পাই না যেন। একটা শুরু করলাম বলতে-মন সায় দিল না তাতে-আরো নতুন-সুন্দর কিছু চায় সে। তোমার নিবিড় প্রেম আমাকে এভাবে এতটাই আবেগমথিত করেছে যে-আমার বলাটা ঠিক বলা হয়ে ওঠে না, আমার করাটা ঠিক করা হয়ে ওঠে না, আমার লেখাটা ঠিক লেখা হয়ে ওঠে না। তোমাকে নিয়ে ভাবনা আমার বেড়েই চলে, ভাবনার তলদেশে বারেবারেই হারিয়ে যাই।
🍂
75th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
You mean the intense resonance in the chest, you mean the storm of fierce love, you mean the fervent passion, the dream murmurs across the leaves of a thousand two eyes. You mean the open sky, the generous shade, you mean the fountain of bright light, you mean the happy mother, the heart is mad with the smell of hundreds of flowers. You mean peace of mind, fearless dialogue, you mean deep joy, you mean sweet time, the cultivation of green endless crops on the edge of life.
Friend, I didn't know the address; - yet Anamika - I have written so many poems, stories, songs for you, one after the other in solitary confinement, one after the other - I have written thousands of articles, page after page. When the morning sun has gone over your head, the red twilight has called, I have not noticed the evening sky, I have not noticed when the dreamy watch of the night has passed. I have told you all the secrets of my mind frankly, I have put you in front, I have become strong with courage, I have become convinced. I am sure - the harvest of my creation will one day reach the ghat of your love - will shine like pearls in the depths of your mind.
My poetry wants to talk to you, to communicate with you, to take refuge in your bosom, to tie the rakhi of union with your gentle hands. My poetry wants to get your love, wants to love you, wants to touch the door of your secret mind and float in the blue sky of dreams. My poetry wants to be the sound of your song, it wants to be the language of your soul, it wants to be a fountain of joy in your light-dark life. My poetry wants to be a partner in your pain, to be a partner in your sorrow, to be a person of your heart from birth to death.
The color of your love has touched my heart, colored my mind, made my feelings poetic. Today the waves of the stream of light rise from level to level of my consciousness, calling every body a happy flood of atoms, the balcony of Fagunbela soaking in the balcony of life. she says that the color of your love is in my body. Everywhere I look I see beautiful pictures, I hear the melody of a mesmerizing music like a continuous stream of rain, dreams come and crowd in the two leaves of my sleepy eyes; Unbeknownst to me, I became a resident of a wonderful world.She says the color of your love is in my sky.I tried to touch the bottom of your mind knowing that I can't touch you, knowing that I won't find your loveI fell in love with you like a beggar. I will not blame you - all this is the careless path of my inexperienced mind.Flying from your chest-a miraculous beauty appeared before my eyes. The butterfly of love whispers in your ear - just look at this beauty with all your heart. This is my crazy mind Desperate to get you, the bird of love starts dancing inside your chest. An incomparable dream floats me to the mouth of Anandalok - towards you.
My whole moment is spent in a thousand thoughts of love, an inexhaustible surge of satisfaction fills me strangely, I am definitely wandering around my chest in a happy field. The thought that whatever you give me with open heart will bind me in a bond of feeling makes me very restless. I started to say - he did not agree to it - he wants something new and beautiful. Your intense love has made me so emotional that my words do not become right, my deeds do not become right, my writing does not become right. I keep thinking about you, I get lost in the bottom of the thoughts again and again.
1 Comments
♥️
ReplyDelete