জ্বলদর্চি

পাঁচটি পাখি/উত্তীয় ভট্টাচার্য

পাঁচটি পাখি
উত্তীয় ভট্টাচার্য

বক পাখি

সাদা পাখি আর তার দল
ও মনেহয় অপেক্ষা করছে,
আর ওর দলবল সবাই hv
অপেক্ষা করছে,
   একটা শিকারের।
সবাই এখন ' একটাই অপেক্ষায় ',
সুযোগ কে পাবে?


শালিক পাখি

হলুদ আর খয়েরী
রঙে কি সুন্দর তুমি মিশে আছো।
কি সুন্দর তোমার চেহারা।
শ্রাবণের প্রথম ধারায় ভিজে  কি অপূর্ব লাগছে তোমায়।
কি সুন্দর তোমার গড়ন।

🍂


চড়াই পাখি

নিখুঁত হাতের বাটালির খাঁজ,
তাতে জমা ময়লা,ধুলো আর নোংরা।
এই সব কে তুমি তোয়াক্কা কর না।
বরং তুমি আর তোমার দলবল,
খুঁটে খুঁটে এতে তোমাদের সুখের সংসার করেছো।
তোমরা কেউ একা নও।
বেশ তবে তাই হোক।

শকুন পাখি

উঁচু আর কত উঁচু উড়বে তুমি?
নিচে তোমাকে ফিরতেই হবে,
তোমার খবর এসে গেছে।
মাটির নিচে চার ফুট গভীরে কেউ একটা শুয়ে আছে।
আমি জানি তুমি আসবেই।



কাঠঠোকরা পাখি

তুমি একা আছো,
বেশ রঙবেরঙ,
দেখতে বেশ ভালো তোমার ঐ ছুঁচলো ঠোঁট।
তুমি কি একা,না তোমরাও
দল বেঁধে শিকার কর?
তোমার ঐ রঙিন পালক,
আর নিচের ওই নীল স্থির জল।
দেখতে বেশ ভালো।

Post a Comment

0 Comments