বাংলার ঘাস পাতা ফুল ফল, পর্ব - ১১৭
অতসী
ভাস্করব্রত পতি
"ক্ষুদ্র অতসী, তারো কাঞ্চন ভাতি;
রূপগুণহীন বিড়ম্বনার খ্যাতি!
কালো আঁখিপুটে শিশির অশ্রু ঝরে—
ফুল কহে — মোর কিছু নাই কিছু নাই।"
--- অপরাজিতা, যতীন্দ্রমোহন বাগচী
এশিয়া, অষ্ট্রেলিয়া, আফ্রিকাতে প্রভূত পরিমাণে পাওয়া যায়। তবে পুয়ের্তো রিকো, ভার্জিন দ্বীপপুঞ্জ, আমেরিকার কিছু রাজ্যে এটিকে ক্ষতিকর আগাছা রূপে চিহ্নিত করা হয়েছে অতসীকে। আমাদের রাজ্যে ভালোই জন্মায়।
ইংরেজিতে অতসীর নাম Shack Shack, Wedge Leaf Rattlepod, Devil Bean, Rattleweed। এর বিজ্ঞানসম্মত নাম Crotalaria retusa। যা Fabaceae পরিবারের অন্তর্গত। এছাড়াও এর আরও কয়েকটি প্রজাতি হল :
Crotalaria sericea
Crotalaria cuneifolia
Crotalaria hostmannii
Crotalaria retusifolia
Dolichos cuneifolius
Lupinus cochinchinensis
অত্যন্ত সুদর্শন বর্ষজীবী অতসী গাছ প্রায় ৬০ - ১৫০ সেন্টিমিটার (২ থেকে ৫ ফুট) লম্বা হয়। শাখাগুলি কৌনিক হয়। একান্তর পত্রবিন্যাস দেখা যায়। পাতার উপরের তল গাঢ় সবুজ এবং নিচের তল হালকা সবুজ রঙের হয়। আর কাণ্ডের আগায় অনিয়তাকার পুষ্পবিন্যাস নজরে পড়ে। হলুদ রঙের ফুলগুলি প্রজাপতির মতো দেখতে। অতসীর ফল মটরশুঁটির মতো দেখতে। কাঁচা অবস্থায় সবুজ রঙের হলেও পেকে গেলে বেগুনি বর্ণের হয়। তখন ফলটিকে নাড়ালে ভেতরের ১৮ -২০ টি বাদামি বীজ ঢল ঢল করে। তাই সচরাচর এই গাছকে বলে 'বিলঝনঝন'।
অতসী গাছের মধ্যে তন্তু থাকে। এটি সবুজ সার হিসেবেও ব্যবহৃত হয়। এর মধ্যে থাকে পাইরোলাইজিডিন উপক্ষার। তাই এটি পশুপাখি ও স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে বিষাক্ত উদ্ভিদ হিসেবে পরিগণিত।
🍂
0 Comments