নারায়ণ প্রসাদ জানা
ইশারা
পড়ে গিয়েও উঠে দাঁড়াই
যারা উপহাসের বাঁকা হাসি হেসে
ঠাট্টা মস্করায় মত্ত ছিল পড়ে যাওয়া দেখে
এখন ভীষণ বিহ্বল নিঃসঙ্গ স্তব্ধতা ।
কি যেন নিমেষে হারিয়েছে ওরা বোঝার অগম্য,
এ ভাবে মুখের উপর সপাটে চড়
মারতে পারিনি কোন দিন।
শিড়দাঁড়ায় আত্মবিশ্বাসের শ্বাস ভরে দিলে তুমি
মুহূর্তে বয়ে গেল বিদ্যুতের স্রোত ,
পড়ে গিয়েও বুকের উপর ভর দিয়ে
উঠে দাঁড়াই ঋজু শিড়দাঁড়ায় তোমার ইশারায়।
ইলিউশন
তোমার কথা লিখবো ভেবে ভেবে
শূন্য আকাশ ছেঁড়া খাতার পাতা
লক লকে আগুনের শিখা'টি
নিভে গেল গোপন হৃদয় মাঝে।
চাঁদ ডুবে যায় রাংতা রাতের পারে
মলিন জ্যোৎস্না হারায় গহন মনে
পথ হারিয়ে পথের মধ্যে ঘর
আকাশ বৃত্তি জীবন আনন্দময়।
ভয় জেগে রয় তবুও সাহসী মন
মনের মধ্যে ঢেউয়ের মত ঝড়
ঝড় টাকে আটকে রেখে খাঁচায়
মন ধায় অসীম শূন্যতায়।
আলোর সাথে আলোর মেলা দেখি
জগৎটা ইলিউশন আর ম্যাজিক
রং মেখে সঙের অভিনয়
জেগে উঠতেই ভোকাট্টা সব।
জনক
এক আশ্চর্য ভেলায় অত্যাশ্চর্য মাঝি
বিপদ সংকুল সংসার সাগরে আকর্ণ বিস্তৃত হাসি
ছড়িয়ে পড়েছে আলোর মত ,
যে হাসি দেখেছি সিংহাসনে বসা ঈশ্বরের মুখে
সব যন্ত্রণা সয়ে যন্ত্রণা রহিত ,
সন্তর্পণে এগিয়ে নিয়ে যাও টালমাটাল ভেলা
নিরাপদ আলোর আশ্রয়ের খোঁজে।
0 Comments