শ্রেয়া মোদক
একান্তই আমার
আমার জীবনে একান্ত আপন একজন জীবনসঙ্গীর আবির্ভাব হোক,
অন্ধকার আকাশেও কথা বলবে তাঁর কাজল কালো চোখ।
যাকে আঁকড়ে সারাজীবন সুখে - শান্তিতে কাটিয়ে দেবো
দিনশেষে কোনো পরিমাপ ছাড়াই সমস্ত সুখ-দুঃখের কথা ভাগাভাগি করে নেবো।
আমার একান্ত আপন একজন জীবনসঙ্গী থাকুক,
দিনশেষে অন্তত একবার আমার খোঁজ রাখুক।
তাঁর ভালোবাসার স্পর্শে সেরে যাবে আমার সমস্ত ক্ষত,
সাত জন্ম আমার সাথে হাতে হাত রেখে হাঁটবে ছায়ার মতো।
আমার একান্ত আপন একজন বন্ধু থাকুক, যে উপহার হিসেবে দেবে রজনীগন্ধা,
প্রতিদিন গঙ্গার পাড়ে - স্নিগ্ধ চাঁদের আলোয় কাটবে মনোরম সন্ধ্যা।
জ্বরের ঘোরে তোমার বুকের বাঁ পাশে যখন আমি মাথা রাখবো,
দূরে চলে যেতে চাইলেও শক্ত করে তোমায় জড়িয়ে ধরে থাকবো।
আমার একান্ত আপন জীবনসঙ্গীর নাম 'প্রেম' রাখবো,
যাকে পাওয়ার জন্য সাত জন্ম অপেক্ষা করে থাকবো।
"প্রেম" এসে সমস্ত ক্লান্তি দূর করে মুখে ফোটাবে হাসি,
বুকের মধ্যে জড়িয়ে ধরে বলবে "তোমাকে খুব ভালোবাসি"।
মোদের গর্ব
বাংলা মোদের গর্ব, বাংলা মোদের মাতৃভাষা
এই ভাষাতেই কথা বলে মেটাই মনের পিপাসা।
বাংলা কবিতায় রয়েছে জাদু, বাংলা কবিতায় ছন্দ
এ বিষয় নিয়ে মনে নেই কোনো দ্বন্দ্ব।
মাতৃভাষার জন্য অনেক মানুষ দিয়েছেন প্রাণ,
কোনোভাবেই ভুলতে পারবো না তাঁদের এই দান।
একুশে ফেব্রুয়ারি, রক্তে রাঙা ছিল রাজপথ
মাতৃভাষার অপমান সইবো না - করলাম এ শপথ।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার
মাতৃভাষা বাংলা আমার।
বাংলা মোদের সহজ - সরল মিষ্টি ভাষা
বাংলা মোদের আশা - ভরসা, ভালোবাসা।
একুশে ফেব্রুয়ারির দিন বয়েছে রক্ত,
হ্যাঁ, আমরা বাংলা ভাষার ভক্ত।
বাংলায় কথা বলি,বাংলায় গায় গান
বাংলা মোদের গর্ব, বাংলা মোদের সম্মান।
বাংলা ভাষা দূর করতে সক্ষম হাজারো ক্লান্তি,
মধুর এই ভাষায় রয়েছে স্বর্গ সমতুল্য শান্তি।
আমরা বাঙ্গালী, বাংলায় আমরা হাসি
বাংলাকে যে আমরা বড্ড ভালোবাসি।
কথা ছিল
কথা দিয়েছিলি, কষ্ট দূর করে আমার ঠোঁটে ফোটাবি আসল হাসি
আমি কোনো কথা না দিয়েই এখনও তোকে বড্ড ভালোবাসি।
কথা ছিল, তুই আমাকে উপহার দিবি একশো আঁকা ছবি
কথা না দিয়েই আমি হলাম এক অপূর্ণ প্রেমের কবি।
কথা ছিল, প্রতি সন্ধ্যায় স্নিগ্ধ চাঁদকে স্বাক্ষী রেখে শোনাবি গান
তোর দেওয়া গোলাপ আঁকা রুমালে, এখনও পাই সেই মিষ্টি আতরের ঘ্রাণ।
কথা ছিল, রং তুলি হবো আমি তোর আকর্ষনীয় ক্যানভাসে
কথা না দিয়েই পড়ে রইলাম তোর না মেলা ক্যালকুলাসে।
কথা ছিল, তুই হবি আমার নাচের মুদ্রা ,নাচবো আমি বাঁশির সুরে
প্রতিশ্রুতি ভেঙে চলে গেলি কয়েক আলোকবর্ষ দূরে ।
কথা ছিল, রোজ সকালে হাঁটতে যাবো - ঘড়ির কাঁটায় হবে যখন ছয়টা কুড়ি
একসাথে হাতে হাত রেখে বাকি পথ চলবো - একসাথে হবো বুড়োবুড়ি।
কথা ছিল, প্রতি সোমবার চিঠি লিখে পাঠাবি হলুদ খামে
এখনও হয়তো খুব সুন্দর চিঠি লিখিস, কিন্তু তা অন্য নামে।
কথা ছিল, তুই হৃৎপিণ্ডের ডান নিলয় হলে আমি হবো বাম নিলয়,
0 Comments